advertisement

Lockdown 2.0: এপ্রিলের ২০ তারিখ থেকে খুলে যেতে চলেছে এই সমস্ত সংস্থা

Last Updated:

গৃহ মন্ত্রালয়ের তরফে জানানো হয়েছে , দেশের ডিজিটাল ইকোনমির জন্য সার্ভিস সেক্টর অত্যন্ত জরুরি ৷

#নয়াদিল্লি: দেশে করোনা ভাইরাসের প্রকোপ আটকানোর জন্য দ্বিতীয় পর্যায়ের লকডাউন শুরু হয়ে গিয়েছে ৷ চলবে ৩ মে পর্যন্ত ৷ তবে বুধবার এই বিষয়ে নতুন গাইডলাইন্স জারি করা হয়েছে সরকারের তরফে ৷ তাতে বলা হয়েছে ২০ এপ্রিল থেকে IT, ITes ও ই-কমার্স সংস্থাগুলিকে কাজ করার অনুমতি দেওয়া হবে ৷ আইটি সেক্টরকে সরকারের তরফে বলা হয়েছে যতদিন লকডাউন চলবে তারা যাতে ৫০ শতাংশ কর্মীদের দিয়ে কাজ চালায় ৷ তবে ই কমার্স সংস্থার জন্য এরকম কোনও নিয়ম জারি করা হয়নি ৷
গৃহ মন্ত্রালয়ের তরফে জানানো হয়েছে , দেশের ডিজিটাল ইকোনমির জন্য সার্ভিস সেক্টর অত্যন্ত জরুরি ৷ দেশের আর্থিক গ্রোথের জন্য এটা অত্যন্ত জরুরি ৷ এর পাশাপাশি IT, ITeS, ডাটা ও কল সেন্টারের কাজও শুরু করা যাবে ৷ তবে এই সময় স্কুল ও কলেজে কেবল অনলাইন ক্লাস নেওয়া হবে ৷
এর পাশাপাশি কৃষি ও তার সঙ্গে যুক্ত সেক্টরের কাজকর্মের জন্য সরকারের তরফে অনুমতি দেওয়া হয়েছে ৷ ২০ এপ্রিল থেকে ম্যানুফ্যাকচারিং, SEZ এর ইন্ডাস্ট্রিয়াল ইউনিট, এক্সপোর্টের সঙ্গে যুক্ত ইউনিট কাজ করার অনুমতি দেওয়া হয়েছে ৷
advertisement
advertisement
অনুমতি দেওয়া হলেও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে ৷ তবে যে সমস্ত এলাকা হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে সেখানে কাজ করার অনুমতি দেওয়া হয়নি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Lockdown 2.0: এপ্রিলের ২০ তারিখ থেকে খুলে যেতে চলেছে এই সমস্ত সংস্থা
Next Article
advertisement
Mamata Banerjee: উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, দু’দিনে ৫ সভা! জোরকদমে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, দু’দিনে ৫ সভা! জোরকদমে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • মমতা বন্দ্যোপাধ্যায় দু’দিনে উত্তরবঙ্গ-জঙ্গলমহলে জনসভা করবেন

  • ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যে ২৯৪টি আসনে ভোটগ্রহণ হবে দু’দফায়

  • নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement