advertisement

PM Kisan: ১১ তম কিস্তির টাকা পাবেন না এই কৃষকরা, চেক করে নিন লিস্টে আপনার নাম আছে তো?

Last Updated:

PM Kisan: কোন কৃষকরা পাবেন না আগামী কিস্তির টাকা ?

#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার দশম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ১ জানুয়ারি ২০২২ ট্রান্সফার করে দিয়েছে সরকার ৷ এই যোজনায় দেশের কৃষক পরিবারদের বছর ৬০০০ টাকা আর্থিক সাহায্য করা হয় ৷ বছরে তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে সরকার ৷ সুবিধাভোগীদের অ্যাকাউন্টে সরাসরি এই টাকা ট্রান্সফার করা হয়ে থাকে ৷
দশম কিস্তির টাকা মাসের প্রথম সপ্তাহেই ট্রান্সফার করা হয়েছিল ৷ এই হিসেব অনুযায়ী অনুমান করা হচ্ছে একাদশ কিস্তির টাকা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে ৷ তবে তার আগে চেক করে নিন আপনি এই কিস্তির টাকা পাবেন কিনা ?
advertisement
advertisement
এপ্রিলের শুরুতে মিলবে ১১ তম কিস্তির টাকা ?
পিএম কিষান সম্মান নিধি যোজনার প্রথম কিস্তির টাকা ১ এপ্রিল থেকে ৩১ জুলাইয়ের মধ্যে এসে থাকে ৷ দ্বিতীয় কিস্তির টাকা ১ অগাস্ট থেকে ৩০ নভেম্বর এবং তৃতীয় কিস্তির টাকা ১ ডিসেম্বর থেকে ৩১ মার্চের মধ্যে ক্রেডিট করা হয়ে থাকে ৷ এই হিসেব অনুযায়ী, অনুমান করা হচ্ছে এপ্রিলের প্রথম দিকেই আগামী কিস্তির টাকার কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করবে সরকার ৷
advertisement
কোন কৃষকরা পাবেন না আগামী কিস্তির টাকা ?
  1. কৃষক পরিবারের কোনও সদস্য যেমন মা, বাবা বা সন্তান আয়করের আওতায় পড়লে এই যোজনার সুবিধা পাবেন না ৷
  2. নিজের নামে চাষ যোগ্য জমি না থাকলে মিলবে না সুবিধা ৷
  3. চাষের জমি বাবা, ঠাকুরদা বা পরিবারের অন্য সদস্যের নামে থাকলেও যোজনার সুবিধা মিলবে না ৷
  4. সরকারি চাকরি করলে এই সুবিধা মিলবে না ৷
  5. রেজিস্টার্ড চিকিৎসক, ইঞ্জিনিয়র, উকিল ও সিএ-কে এই যোজনার বাইরে রাখা হয়েছে ৷
  6. কোনও কৃষক যদি বছরে ১০,০০০ টাকা পেনশন পান তাহলে এই যোজনার সুবিধা পাবেন না ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: ১১ তম কিস্তির টাকা পাবেন না এই কৃষকরা, চেক করে নিন লিস্টে আপনার নাম আছে তো?
Next Article
advertisement
Induction sale: গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে না, ইরান যুদ্ধের আতঙ্কে দেদার বিকোচ্ছে ইন্ডাকশন! বিপুল লাভ ব্যবসায়ীদের
গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে না, ইরান যুদ্ধের আতঙ্কে দেদার বিকোচ্ছে ইন্ডাকশন! বিপুল লাভ ব্যবসায়ীদের
  • আতঙ্কে ইনডাকশান ওভেন কেনার ধূম। দোকানে দেদার বিক্রি হচ্ছে ইন্ডাকশন ওভেন।

  • অন্য দিকে, ব্যান্ডেলের দোকানে ইন্ডাকশন বিক্রি বেড়েছে বহু গুণ।

  • আগামী দিনে গ্যাস মিলবে কিনা এই আশঙ্কায় ইলেকট্রিক ওভেন কিনে নিয়ে যাচ্ছেন অনেকেই।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement