advertisement

Milk Price Hike: দুধের দাম বাড়াল আমুল-মাদার ডেয়ারি, এখন বাড়তে পারে দই-বাটার মিল্ক-আইসক্রিমের দামও!

Last Updated:

জানা গিয়েছে, আমুল এবং মাদার ডেয়ারি উভয়ই ৫ টাকা করে দুধের দাম বাড়িয়েছে।

#কলকাতা: দুধের দাম বাড়াল দেশের সবচেয়ে বড় দুধ সরবরাহকারী সংস্থা আমুল (Amul) এবং মাদার ডেয়ারি (Mother Dairy)। আজ ১৭ অগাস্ট বুধবার থেকেই গ্রাহকদের কাছ থেকে বর্ধিত হারে দাম নেওয়া হবে। জানা গিয়েছে, আমুল এবং মাদার ডেয়ারি উভয়ই ৫ টাকা করে দুধের দাম বাড়িয়েছে।
এতে প্রত্যক্ষভাবে সাধারণ মানুষের পকেটে যে কোপ পড়ল তাতে কোনও সন্দেহ নেই। পরোক্ষভাবে সমস্যাও আরও বাড়ল। দুধের দাম বৃদ্ধির কারণে দুগ্ধজাত দ্রব্যেরও যে দাম বাড়বে বলাই বাহুল্য। এখন কোম্পানিগুলোর কাছে এই বৃদ্ধির বোঝা মোকাবিলার জন্য ২টি বিকল্প পথ রয়েছে। একটি হল পণ্যের আকার কমিয়ে দাম একই রেখে স্থিতাবস্থা বজায় রাখা। না হলে দাম বাড়ানো।
advertisement
advertisement
কোন পণ্যের দাম বাড়তে পারে: দুধের দাম বাড়ার পর তা থেকে তৈরি পণ্যের দাম বেড়ে যেতে পারে। এর মধ্যে রয়েছে দই, ঘি, আইসক্রিম, কিছু চকলেট, লস্যি, পনির, মাখন, দই এবং গুঁড়ো দুধ। এ ছাড়া সে সব পণ্যের দামও বাড়তে পারে যেগুলো সম্পূর্ণ দুধ থেকে তৈরি না হলেও দুধ ব্যবহার করা হয়। যেমন ফ্রুট শেক, ক্ষীর, মিষ্টি ইত্যাদি।
advertisement
নতুন দাম কত: দাম বৃদ্ধির পর, ৫০০ মিলি আমুল গোল্ড এখন ৩১ টাকায়, আমুল তাজা ২৫ টাকায় এবং আমুল শক্তি ২৮ টাকায় পাওয়া যাবে। অন্য দিকে, মাদার ডেয়ারির ক্ষেত্রে, ১ লিটার ফুল ক্রিম ৬১ টাকা, টন ৫১ টাকা, ডবল টন ৪৫ টাকা এবং গরুর দুধ ৫৩ টাকায় মিলবে।
advertisement
কেন দাম বাড়ল: গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন, যা আমুল ব্র্যান্ডের অধীনে দুধ বিক্রি করে, বলেছে যে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির পরিপ্রেক্ষিতে দাম বাড়ানো দরকার ছিল। তাদের কথায়, ‘গত বছরের তুলনায় গবাদি পশুর চারার দাম ২০ শতাংশ বেড়েছে, অন্য দিকে আমরা কৃষকদের গত বছরের তুলনায় ৮ থেকে ৯ শতাংশ বেশি মূল্য পরিশোধ করছি। এমতাবস্থায় আমাদের কাছে দাম বাড়ানো ছাড়া কোনও উপায় ছিল না’। একই সঙ্গে মাদার ডেয়ারিও দুধের দাম বাড়ানোর পিছনে প্রায় একই যুক্তি দিয়েছে। তাদের দাবি, কাঁচা দুধের দাম বেড়েছে ১০ থেকে ১১ শতাংশ। গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন বলছে যে দুধ এবং দুগ্ধজাত পণ্য থেকে অর্জিত প্রতি ১ টাকার মধ্যে ৮০ পয়সা উৎপাদনকারীদের দেওয়া হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Milk Price Hike: দুধের দাম বাড়াল আমুল-মাদার ডেয়ারি, এখন বাড়তে পারে দই-বাটার মিল্ক-আইসক্রিমের দামও!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement