advertisement

Ration Card: অনলাইনে রেশন কার্ড তৈরির এটাই সবচেয়ে সহজ উপায়, দেখে নিন স্টেপ বাই স্টেপ প্রসেস

Last Updated:

Ration Card: কীভাবে করবেন আবেদন করবেন রেশন কার্ডের জন্য দেখে নিন...

#নয়াদিল্লি: বর্তমানে দেশের সব নাগরিকদের জন্য রেশন কার্ড (Ration Card) অত্যন্ত জরুরি একটি ডকুমেন্ট ৷ রেশন কার্ডে আপনার পুরো পরিবারের সমস্ত তথ্য দেওয়া থাকে ৷ এই কার্ডের মাধ্যমে সরকারের তরফে রেশন দেওয়া হয় ৷ রেশন কার্ড দু’ধরনের হয়ে থাকে ৷ দেখে নিন কীভাবে রেশন কার্ডের জন্য আবেদন করতে হবে ৷
কীভাবে করবেন আবেদন ?
১. রেশন কার্ডের  (Ration Card) ফর্ম নিকটবর্তী রেশন কার্ড কার্যালয় থেকে বা খাদ্য বিভাগের ওয়েবসাইট রাজ্য সরকারের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন ৷
advertisement
২. রেশন কার্ডের জন্য আপনি যে রাজ্যের বাসিন্দা তার ওয়েবসাইটে গিয়ে ফর্ম ডাউনলোড করতে হবে৷
৩. রেশন কার্ড দু’ধরনের হয়ে থাকে ৷ প্রথমটি দারিদ্র সীমার নীচে থাকা পরিবারদের জন্য এবং দ্বিতীয়টি দারিদ্র সীমার উপরে থাকা পরিবারদের জন্য ৷ আপনি যে শ্রেণিতে পড়েন তার উপর ভিত্তি করে রেশন কার্ড তৈরি করতে হবে ৷ https://nfsa.gov.in/portal/apply_ration_card ওয়েবসাইটে গিয়ে আপনি রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন ৷
advertisement
৪. রেশন কার্ডের জন্য বেশ কিছু তথ্য জমা দিতে হয় ৷ সমস্ত তথ্য যাচাই করে সঠিক ভাবে ফর্ম ফিলআপ করতে হবে না হলে কার্ডেও ভুল তথ্য আসবে ৷ ফর্মের সঙ্গে অন্যান্য ডকুমেন্ট অ্যাটাচ করে জমা দিতে হবে ৷
৫. আবেদন পত্রের সঙ্গে সমস্ত ডকুমেন্ট দিয়ে জমা দিতে হবে ৷ বিপিএল বা এএই কার্ডের জন্য আবেদন করলে আয়ের প্রমান পত্র জমা দিতে হবে ৷
advertisement
৬. নিকটবর্তী কার্যালয়ে আবেদন জমা করলে ১৫ দিনের মধ্যে বাড়িতে রেশন কার্ড চলে আসবে ৷
৭. ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, ভোটার আইডি কার্ডের মাধ্যমে সহজেই রেশন কার্ড (Ration Card)বানিয়ে ফেলতে পারবেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Ration Card: অনলাইনে রেশন কার্ড তৈরির এটাই সবচেয়ে সহজ উপায়, দেখে নিন স্টেপ বাই স্টেপ প্রসেস
Next Article
advertisement
Donald Trump: ''আগামী ২-৩ সপ্তাহে ইরানে ‘ভয়ঙ্কর আঘাত’ হানবে মার্কিন বাহিনী'', নয়া হুঁশিয়ারি ট্রাম্পের
''আগামী ২-৩ সপ্তাহে ইরানে ‘ভয়ঙ্কর আঘাত’ হানবে মার্কিন বাহিনী'', নয়া হুঁশিয়ারি ট্রাম্পের
  • আগামী ২-৩ সপ্তাহে ইরানে ভয়ঙ্কর আহাত হানবে মার্কিন বাহিনী: ট্রাম্প

  • ইরান যুদ্ধবিরতির আবেদন করেছে', ট্রাম্পের দাবি উড়িয়ে দিল ইরান

  • এই পরিস্থিতি চললে এপ্রিলে বিশ্বে জ্বালানি সঙ্কট মার্চের তুলনায় দ্বিগুণ হতে পারে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement