advertisement

PM Kisan: এবার ৬ হাজারের বদলে পেয়ে যাবেন ১২ হাজার টাকা ? জেনে নিন কীভাবে মিলবে ডবল লাভ

Last Updated:

কীভাবে মিলবে এই যোজনার সুবিধা?

#নয়াদিল্লি: দেশের কৃষকদের (Farmers) জন্য বড় সুখবর ৷ কেন্দ্রের মোদি সরকার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় (PM kisan Samman Nidhi Scheme) কৃষকদের দেওয়া আর্থিক সাহায্য দ্বিগুণ করার বিষয়ে পর্যালোচনা করছে ৷ সূত্রের খবর অনুযায়ী, আগামী দিনে ২০০০ টাকার বদলে কৃষকদের ৪০০০ টাকা দেওয়া হতে পারে প্রতি কিস্তিতে ৷ অর্থাৎ বছরে ৬০০০ টাকার বদলে পেয়ে যেতে পারে ১২০০০ টাকা ৷
সূত্রের খবর অনুযায়ী, বিহারের কৃষি মন্ত্রী অমরেন্দ্র প্রতাপ সিংহ দিল্লিতে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমার ও অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে দেখা করেন এবং সেখানে পিএম সম্মান নিধি যোজনার টাকা (PM kisan Samman Nidhi Scheme)এর টাকা দ্বিগুণ করার বিষয়ে আলোচনা করা হয় ৷ তবে এখনও এই বিষয়ে কেন্দ্রের তরফে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷
advertisement
advertisement
কীভাবে মিলবে এই যোজনার সুবিধা?
এই যোজনার সুবিধা নেওয়ার জন্য প্রথমে রেজিস্ট্রেশন করাতে হবে ৷ এই স্কিমে নিজেকে নথিভুক্ত করার পক্রিয়া বেশ সহজ ৷ অনলাইনে বাড়িতে বসেই এই কাজ করা যাবে ৷ এছাড়া পঞ্চায়েত সচিব, স্থানীয় কমন সার্ভিস সেন্টারের এই যোজনায় আবেদন করতে পারবেন ৷
এই ভাবে করতে পারবেন রেজিস্ট্রেশন
advertisement
  • প্রথমে PM Kisan এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে
  • এরপর Farmers Corner-এ যেতে হবে
  • এখানে ‘New Farmer Registration’ এর বিকল্পে ক্লিক করতে হবে
  • দিতে হবে আধার নম্বর
  • এর সঙ্গে ক্যাপচা কোড দিয়ে রাজ্য সিলেক্ট করতে হবে
  • এই ফর্মে আপনার সমস্ত ডিটেল দিতে হবে
  • সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য জমা দিতে হবে
  • এরপর ফর্ম সাবমিট করতে হবে
advertisement
দেখে নিন কবে কবে কিস্তির টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয় ?
কৃষকদের অ্যাকাউন্টে বছরে ৬০০০ টাকা তিনটি কিস্তিতে পাঠানো হয় (PM kisan Samman Nidhi Scheme) ৷ প্রত্যেক ৪ মাসে ২০০০ টাকার কিস্তি পাঠানো হয় ৷ পিএম কিষান পোর্টাল অনুযায়ী, স্কিমের প্রথম কিস্তি ১ ডিসেম্বর থেকে ৩১ মার্চের মধ্যে, দ্বিতীয় কিস্তি ১ এপ্রিল থেকে ৩১ জুলাইয়ের মধ্যে এবং তৃতীয় কিস্তি ১ অগাস্ট থেকে ৩০ নভেম্বরের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়ে থাকে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: এবার ৬ হাজারের বদলে পেয়ে যাবেন ১২ হাজার টাকা ? জেনে নিন কীভাবে মিলবে ডবল লাভ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement