advertisement

New Business Idea: সহজেই আয় করতে পারবেন ৪ লক্ষ টাকা, বুঝে নিন কীভাবে শুরু করবেন এই ব্যবসা

Last Updated:

New Business Idea: মাত্র ৩ থেকে ৪ লক্ষ টাকার ইনভেস্টমেন্টে কয়েক মাসের মধ্যে আপনি হাজার নয় বরং লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন  ৷

#নয়াদিল্লি: আপনিও কী ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন ? তাহলে খাওয়া-দাওয়ার সঙ্গে যুক্ত এই ব্যবসা সহজেই শুরু করে মোটা টাকা আয় করতে পারবেন ৷ টোফু বা সয়া পনিরের ব্যবসায় সামান্য পরিশ্রম ও সঠিক বোঝাপড়ার সাহায্যে আপনি নিজের ব্র্যান্ড তৈরি করতে পারবেন ৷ মাত্র ৩ থেকে ৪ লক্ষ টাকার ইনভেস্টমেন্টে কয়েক মাসের মধ্যে আপনি হাজার নয় বরং লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন  ৷
ব্যবসা শুরু করার জন্য কী করতে হবে ?
টোফু ব্যবসা শুরু করার জন্য আপনাকে ৩-৪ লক্ষ টাকা খরচা করতে হবে ৷ এর মধ্যে মেশিন ও র-মেটিরিয়াল সামিল রয়েছে ৷ প্রায় ২ থেকে ৩ লক্ষ টাকার বয়লার, জার সেপারেটার, ছোট ফ্রিজার ইত্যাদি জিনিস কিনতে হবে ৷ এছাড়া প্রায় ১ লক্ষ টাকার সয়াবিন কিনতে হবে ৷ যাঁরা টোফু বানাতে পারবেন এরকম কারিগরকে প্রথমে রাখতে হবে যাতে আপনার কাঁচা মাল নষ্ট না হয় ৷
advertisement
advertisement
কীভাবে তৈরি করবেন প্রোডাক্ট ?
টোফু তৈরি করা এমনি দুধ থেকে পনির বানানোর মতোই সহজ ৷ এর মধ্যে কেবল একটি পার্থক্য রয়েছে ৷ এখানে প্রথমে দুধ বানাতে হয় ৷ এর জন্য প্রথমে সোয়াবিন পিষে নিয়ে ১:৭ অনুপাতে জলের সঙ্গে ফোটাতে হবে ৷ বয়লারে ও গ্রাইন্ডারে এক ঘণ্টায় প্রায় ৪ থেকে ৫ লিটার দুধ তৈরি হয়ে যাবে ৷ এছাড়া দুধ সেপারেটারে দিয়ে দিতে হবে ৷ এর জেরে দুধ দইয়ের মতো ঘন হয়ে যাবে ৷ এর থেকে বাকি জল বের কর নিলে প্রায় ১ ঘন্টায় ২.৫ থেকে ৩ কিলোগ্রাম পনির বানিয়ে ফেলতে পারবেন ৷
advertisement
কত টাকা আয় করতে পারবেন ?
টোফুর বাজার মূল্য ২০০-২৫০ টাকা প্রতি কিলোগ্রাম ৷ ১ কেজি সোয়াবিন থেকে পুরো প্রক্রিয়ার পর প্রায় ২.৫ কিলোগ্রাম পনির তৈরি হয় যার মূল্য প্রায় ৫০০ টাকা ৷ এই ভাবে দিনে আপনি ১০ কিলোগ্রাম পনির তৈরি করলে এর বাজার মূল্য প্রায় ২ হাজার টাকা হবে ৷ লেবার, বিদ্যুত ইত্যাদি খরচ ৫০ শতাংশ ধরলেও আপনি ৩০ হাজার টাকার নেট প্রফিট করবেন ৷ প্রতিদিন ৩০ থেকে ৩৫ কিলো টোফু বানিয়ে বাজারে বিক্রি করতে সফল হলে সহজেই মাসে প্রায় ১ লক্ষ টাকা আয় করতে পারবেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Idea: সহজেই আয় করতে পারবেন ৪ লক্ষ টাকা, বুঝে নিন কীভাবে শুরু করবেন এই ব্যবসা
Next Article
advertisement
Supreme Court on 'Freebies': ভোটের আগে ‘খয়রাতির নীতি’! ‘এ কোন সংস্কৃতি গড়ে তুলছি আমরা?,’ কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের
ভোটের আগে ‘খয়রাতির নীতি’! ‘এ কোন সংস্কৃতি গড়ে তুলছি আমরা?,’কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের
  • সুপ্রিম কোর্ট জানিয়েছে, অধিকাংশ রাজ্যই রাজস্ব ঘাটতির মুখে

  • শীর্ষ আদালতের মতে, খয়রাতির নীতি দেশের আর্থিক উন্নয়নের পথে বড় বাধা

  • বেঞ্চ বলেছে, রাজ্যগুলির উচিত কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে মনোযোগী হওয়া

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement