advertisement

Business Idea: চাকরি ছেড়ে শুরু করুন এই সুপারহিট ব্যবসা, প্রতি মাসে আয় করবেন ১ লক্ষ টাকা

Last Updated:

দেখে নিন কীভাবে করবেন ব্যবসার প্ল্যানিং ?

#নয়াদিল্লি: চাকরি ছেড়ে ব্যবসা করতে চাইছেন (How to Start Business) ? তাহলে আপনার কাছে রয়েছে একাধিক বিকল্প ৷ কৃষি ক্ষেত্রে ব্যবসা শুরু করে অনেকেই লাভবান হয়েছে ৷ অল্প সময়ে অল্প পুঁজি বিনিয়োগ করে মুরগি পালন একটি লাভজনক ও সম্ভাবনাময় কৃষি শিল্প হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে ৷ পোল্ট্রির ব্যবসায় গ্যারেন্টিড রিটার্নের সম্ভাবনা রয়েছে ৷ ছোট স্তরে এই ব্যবসা শুরু করতে চাইলে ৫০,০০০ থেকে ১.৫ লক্ষ টাকার মধ্যে খরচ হবে ৷ ছোট স্তর অর্থাৎ ১৫০০ মুর্গি থেকে লেয়ার ফার্মিং শুরু করলে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা প্রতি মাসে আয় করতে পারবেন ৷
পোল্ট্রির ব্যবসা শুরু করার ক্ষেত্রে ৫০ হাজার থেকে ১.৫ লক্ষ টাকার মধ্যে খরচ হবে ৷ এই ব্যবসাকে আরও বড় সেটআপের সঙ্গে শুরু করতে চাইলে ১.৫ থেকে ৩.৫ লক্ষ টাকার মধ্যে খরচ হবে ৷ পোল্ট্রির ব্যবসা শুরু করার জন্য একাধিক ফিন্যান্সিয়াল সংস্থা রয়েছে যেখান থেকে লোন নেওয়া যেতে পারে ৷
advertisement
advertisement
সরকার দেবে ৩৫ শতাংশ সাবসিডি
পোল্ট্রি ফার্মের লোনের উপর সাবসিডি প্রায় ২৫ শতাংশ হয় ৷ SC-ST শ্রেণিকে এই ব্যবসায় উৎসাহিত করার জন্য ৩৫ শতাংশ পর্যন্ত সাবসিডি দেওয়া হয় ৷
এই ভাবে করুন ব্যবসার প্ল্যানিং
ব্যবসা শুরু করার আগে অবশ্যই ভাল করে প্রশিক্ষণ নিতে হবে ৷ ১৫০০ মুর্গির টার্গেট নিয়ে কাজ শুরু করতে হলে ১০ শতাংশ বেশি মুরগির ছানা কিনতে হবে ৷ কারণ বিভিন্ন কারণে বেশ কিছু মরগির ছানা মৃত্যুর সম্ভাবনা থেকে যায় ৷
advertisement
ডিম থেকেও হবে বিপুল আয়
বাজারে ডিমের দামও হু হু করে বেড়েই চলেছে ৷ অক্টোবর থেকে ডিম প্রায় ৭ টাকা হিসেবে বিক্রি হচ্ছে৷ ডিমের দাম বাড়ার পাশাপাশি দাম বেড়েছে মুরগিরও ৷
২০ সপ্তাহের খরচা- ৩-৪ লক্ষ টাকা
লাগাতার ২০ সপ্তাহে পর্যন্ত মুরগিদের খাওয়ানোর খরচা প্রায় ১ থেকে ১.৫ লক্ষ টাকা হয় ৷ এক লেয়ার পেরেন্ট বার্ড এক বছরে প্রায় ৩০০ ডিম দেয় ৷ ২০ সপ্তাহ পর মুরগিরা ডিম দেওয়া শুরু করে এবং ১ বছর পর্যন্ত ডিম দিতে থাকে ৷ ২০ সপ্তাহ পর্যন্ত এদের খাওয়ারের জন্য প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকা খরচা হয় ৷
advertisement
বছরে ১৪ লক্ষ টাকার বেশি হবে আয়
১৫০০ মুরগি থেকে ২৯০ ডিম হিসেবে বছরে ৪,৩৫,০০০ ডিম হয় ৷ এর মধ্যে কিছু ডিম নষ্ট বা খারাপ হয় ৷ সেগুলি বাদ দিয়েও প্রায় ৪,০০,০০০ ডিম বেচে থাকে ৷ একটি ডিম ৬ টাকা হিসেবে বিক্রি করলে বছরে কেবল ডিম বিক্রি করে মোটা টাকা আয় করা যাবে৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: চাকরি ছেড়ে শুরু করুন এই সুপারহিট ব্যবসা, প্রতি মাসে আয় করবেন ১ লক্ষ টাকা
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement