লকডাউনের পর ট্রেনে যাত্রা করার থাকলে জেনে রাখুন এই নিয়ম...
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
লকডাউনের পর যখনই ট্রেন পরিষেবা চালু হবে তখন বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে৷
#নয়াদিল্লি: করোনা ভাইরাসের জেরে ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রয়েছে সমস্ত ট্রেন চলাচল ৷ ১৫ এপ্রিল থেকে কী তাহলে চলবে ট্রেন ? এখন সবার মাথায় এই প্রশ্নই ঘুরছে ৷ মনে কার হচ্ছে ট্রেনে সফর করা নিয়ে প্রোটোকল তৈরি করছে মন্ত্রালয় ৷ একাধিক নতুন নিয়ম তৈরি করা হচ্ছে রেলের তরফে ৷ ট্রেনে যাত্রা করার সময় যাত্রীদেরও এই নিয়ম মেনে চলতে হবে ৷ তবে ১৫ এপ্রিল থেকে ট্রেন চলাচল শুরু হবে কিনা তা এখনও জানা যায়নি ৷ রেলের তরফেও এই বিষয়ে কিছু জানানো হয়নি ৷
তবে লকডাউনের পর যখনই ট্রেন পরিষেবা চালু হবে তখন বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে৷ যাত্রা করার সময় যদি কোনও ব্যক্তির মধ্যে করোনার লক্ষণ দেখা দেয় তাহলে ভাল করে পরীক্ষা করে তাকে মাঝ রাস্তায় ট্রেন থেকে নামিয়ে দেওয়া হবে ৷ তবে ওই যাত্রীকে টিকিটের টাকার ১০০ শতাংশ রিফান্ড করে দেওয়া হবে ৷ এমনই দাবি করা হয়েছে বেশ কিছু সংবাদমাধ্যমে ৷
advertisement
বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে যে যাত্রা করার সময় যদি কোনও ব্যক্তির সর্দি, কাশি বা জ্বরের মতো করোনা ভাইরাসের লক্ষণ দেখা যায় তাহলে টিটিই বা রেলের স্টাফ মাঝরাস্তায় ট্রেন থামিয়ে তাকে নামিয়ে দিতে পারে ৷ ট্রেনের কামরা চারটি দরজায় বন্ধ রাখা হবে যাতে অন্য কেউ কামরায় উঠে না পড়তে পারে ৷
advertisement
advertisement
ট্রেন নন এসি হবে এবং নন স্টপ চলবে ৷ খুব বেশি হলে এক বা দুটি স্টপে দাঁড়াবে ৷ সাইড বার্থ খালি থাকবে এতে সামাজিক দূরত্ব বজায় রাখতে সুবিধা হবে ৷ এছাড়া একটি কেবিনে কেবল ২ জন যাত্রা করবে ৷
স্টেশনে প্রবেশ করার সময় যাত্রীদের মাস্ক ও গ্লাভস দেওয়া হবে ৷ এর জন্য রেলের তরফে সামান্য চার্জ নেওয়া হবে যাত্রীদের থেকে
advertisement
স্টেশন ও ট্রেনে মাস্ক পরে থাকা বাধ্যতামূলক করা হবে যাত্রীদের জন্য ৷ ট্রেন ছাড়ার ৪ ঘণ্টা আগে যাত্রীদের স্টেশনে আসতে হবে ৷ স্টেশনে যাত্রীদের থার্মাল স্ক্রিনিং করা হবে ৷ যাদের টিকিট থাকবে কেবল তাদরে প্রবেশ করতে দেওয়া হবে স্টেশনে ৷ প্ল্যাটফর্ম টিকিট বিক্রি করা হবে না ৷
তবে রেলের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে রেলের তরফে এখনও পর্যন্ত কোনও প্রোটোকল জারি করা হয়নি লকডাউনের পর যাত্রার বিষয়ে ৷ কোনও সিদ্ধান্ত নেওয়া হলে রেলের তরফে সরকারি ভাবে জানিয়ে দেওয়া হবে ৷
advertisement
Ministry of Railways has not issued any protocol regarding passenger travel during post lockdown period, as has been incorrectly reported in some media reports As and when a decision is taken, all stakeholders would be intimated. Please do not be guided by any misleading report
— Ministry of Railways (@RailMinIndia) April 9, 2020
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Apr 10, 2020 1:54 PM IST










