Off-Season Vegetable Farming: অসময়ে ফুলকপি-বাঁধাকপি চাষ! অঢেল লাভের মুখ দেখার সুযোগ চাষিদের, শুধু জানতে হবে এইসব টিপস

Last Updated:

South 24 Parganas Off-Season Vegetable Farming: বাজারের চাহিদা বুঝে স্রোতের বিপরীতে গিয়ে ফুলকপি, বাঁধাকপি ও ওলকপি চাষ করে অঢেল আয়ের সুযোগ তৈরি হচ্ছে। সঠিক কৌশল জানলে কপি চাষই হতে পারে চাষিদের জন্য সবচেয়ে লাভজনক ব্যবসা। মূলত গ্রীষ্মকালে বিভিন্ন কপি চাষ করে অনেক লাভের মুখ দেখতে পারেন চাষিরা।

+
অসময়ে

অসময়ে ফুলকপি চাষ

দক্ষিণ ২৪ পরগনা, জয়নগর, সুমন সাহা: প্রায় সারাবছরই বিভিন্ন প্রকার কপি পাওয়া যায়। ফুলকপি, বাঁধাকপি, ওলকপি ইত্যাদির চাহিদাও সারাবছরই থাকে। অসময়ে কপি চাষ করে কৃষক লাভবান হচ্ছে। অসময়ে ফুলকপি ও বাঁধাকপি চাষ করে কিছুটা শঙ্কার মধ্যে থাকলেও আর্থিকভাবে লাভের মুখ দেখায় বেশ খুশি অসময়ের সবজি চাষিরা। অন্যদিকে গ্রীষ্মকালে বাজারে ফুলকপি ও বাঁধাকপি পেয়ে খুশি সাধারণ ক্রেতারাও।
ধান চাষ করে সেভাবে লাভের মুখ না দেখতে পেয়ে আমাদের রাজ্যের অন্যান্য জেলার মতো দক্ষিণ ২৪ পরগনার কৃষকরাও বেশ দুঃসময় পার করছেন। তবে এই বোরো মরশুম তথা গ্রীষ্মকালে শীতকালীন ফসল হিসেবে পরিচিত ফুলকপি ও বাঁধাকপি চাষ করে অনেক কৃষকই হচ্ছেন লাভবান। আবহাওয়া পরিবর্তন থাকায় শীতকালীন ফসল গ্রীষ্মকালে চাষ দিন দিন বাড়ছে। প্রাথমিকভাবে শীতকালে গ্রীষ্মকালে ফুলকপি ও বাঁধাকপি চাষ হলেও আগামীতে অন্যান্য জেলার দেখানো পথে দক্ষিণ ২৪ পরগনা জেলাতে অসময়ে এই ধরনের চাষ ছড়িয়ে যাবে বলে আশা স্থানীয় কৃষকদের।
advertisement
advertisement
দক্ষিণ ২৪ পরগণা জেলার জয়নগর, দক্ষিণ বারাসাত, বহুরু এই সমস্ত জমিতে দেখা গেল সবুজ আর সবুজ। সবুজ হওয়ার কারণ ধান নয়, ওই জমিতে চাষ করা হয়েছে ফুলকপি বাঁধাকপি ও ওলকপি চাষের। আমাদের বিভিন্ন রাজ্যে শীতকালীন প্রধান সবজির মধ্যে অন্যতম ফুলকপি ও বাঁধাকপি। আর এই গ্রামের অনেক চাষিরা অসময়ে ফুলকপি, বাঁধাকপি ও ওলকপি চাষ করে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন। রাজ্যের বিভিন্ন জায়গায় যখন ধান চাষ করে কৃষকরা সেইভাবে লাভবান হচ্ছে না। সেই সময় জয়নগরের কিছু কিছু কৃষক ফুলকপি ও বাঁধাকপি চাষ করে অধিক লাভবান হয়েছেন। গ্রীষ্মকালে বাজারে ফুলকপি ও বাঁধাকপি পাওয়া যায় অনেক বেশি দামে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ প্রসঙ্গে নিমপীঠ কৃষিবিজ্ঞান কেন্দ্রের এক কৃষিবিজ্ঞানী জানান, অসময় ফুলকপি একটি লাভজনক ব্যবসা কৃষকদের ক্ষেত্রে। তাহলে কীভাবে করবেন তা জেনে নিন। মনে রাখতে হবে যখনই আমরা এই ফুলকপি, ওলকপি চারা রোপণ করব তার ঠিক ২০-২৫ দিন আগে মূল জমিতে রোপণ করতে হবে। মূলত কয়েকদিন পরেই গ্রীষ্মকাল শুরু হবে, সেক্ষেত্রে জমি যেন উঁচু হয় এবং জল সেচের সুব্যবস্থা থাকে। মাথায় রাখতে হবে, প্রতি বিঘা জমিতে প্রায় ২৫ কুইন্টাল মতো জৈব সার, তার সঙ্গে এক কুইন্টাল মতো খোল জাতীয় সার ব্যবহার করতে হবে। তবে একটা সমস্যা অনুঘটিত কোনও সমস্যা হলে রোপণের পর ১৫ দিন বা ৩০ দিন অন্তর অন্তর চলতি বাজারে বোরল বা জিন মাইক্রো নিউটনগুলি আছে সেগুলি ব্যবহার করতে হবে। অসময়ে ফুলকপি, বাঁধাকপি বা ওলকপি চাষ করতে পারলে সেই সবজি যদি দু’মাসের মধ্যে বাজারজাত করে তোলা যায় তাহলে চাষিরা কিন্তু অনেকটাই লাভজনক হতে পারবেন।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Off-Season Vegetable Farming: অসময়ে ফুলকপি-বাঁধাকপি চাষ! অঢেল লাভের মুখ দেখার সুযোগ চাষিদের, শুধু জানতে হবে এইসব টিপস