advertisement

New Tourist Spot: ৩৫ লক্ষ টাকার মাস্টারপ্ল্যান! পর্যটন মানচিত্রে এবার নয়া ঠিকানা মেদিনীপুরে, উঠেপড়ে নামল প্রশাসন

Last Updated:

West Medinipur New Spot: বাংলার অন্যতম মেদিনীপুরের শরশঙ্কা দিঘি। যার সঙ্গে জড়িয়ে রয়েছে ঐতিহাসিক নানা মত। এবার একে ঘিরেই নতুন পর্যটন তৈরির ভাবনা প্রশাসনের। ৩৫ লক্ষ টাকা বরাদ্দে দিঘির পাড় বাঁধানো ও সৌন্দর্যায়নের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই পরিদর্শনের কাজ শেষ।

+
সাজবে

সাজবে শরশঙ্কা দিঘি

দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: বাংলা-ওড়িশা সীমানায় থাকা শরশঙ্কা দিঘিকে কেন্দ্র করে এবার পর্যটনের নতুন ভাবনা প্রশাসনের। প্রাচীন পশ্চিম মেদিনীপুরের অন্যতম বৃহত্তম পুষ্করিণীকে সাজিয়ে তোলা এবং এক পরিচিত পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাইছে প্রশাসন। ইতিমধ্যেই দিঘির সৌন্দর্যায়ন ও পর্যটকদের জন্য বিশেষ ব্যবস্থা করতে ৩৫ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। সাংসদ সাখেত গোখলের তহবিল থেকে বরাদ্দ হয়েছে এই টাকা। দিঘির পাড়-সহ এলাকা সৌন্দর্যায়ন ও পর্যটক অনুকূল করে তুললে, সীমানা এলাকায় এই জায়গার আর্থসামাজিক ক্ষেত্রে উন্নতি হবে।
পশ্চিম মেদিনীপুরের বাংলা-ওড়িশা সীমানা এলাকা দাঁতনের শরশঙ্কা এলাকায় রয়েছে এই বৃহত্তম পুষ্করিণী। যা শুধু জেলার মান, সুখ্যাতি বাড়িয়েছে তা নয়, সারা বাংলার এক অন্যতম প্রসিদ্ধ স্থান। এই পুষ্করিণীর অবস্থান এবং ইতিহাস নিয়ে নানা মত থাকলেও এত বিশাল দিঘি বা পুকুর আগে হয়ত আপনি কোথাও দেখেননি। এক প্রান্তে দাঁড়ালে অপর প্রান্তে চোখ যাওয়া মুশকিল। বেশ কয়েকশ মিটার দীর্ঘ এই দিঘি বা পুস্করিণী। বিশালাকার জায়গা জুড়েই অবস্থিত।
advertisement
advertisement
ইতিহাস গবেষকদের থেকে নানা মত পাওয়া গেলেও জানা যায়, পশ্চিমবঙ্গের অন্যতম বৃহত্তম এই দিঘি বা পুষ্করিণী। বেশ কিছু ইতিহাস গবেষক মনে করেন, গৌড় রাজ শশাঙ্কের সময়ে খোঁড়া হয়েছিল এই পুষ্করিণী। কেউ কেউ আবার ওড়িশার এক রাজার সঙ্গে মিল খুঁজেছেন। তবে আয়তাকার এই সুবিশাল দিঘির খোঁজ হয়ত অন্য কোথাও পাওয়া যাবে না। বেশ কয়েকশ একর জায়গা জুড়ে এই বিশাল দিঘি। তবে বর্তমানে এই দিঘিকে কেন্দ্র করে পর্যটনের নতুন দিশা দেখছে সকলে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইতিমধ্যেই বৃহস্পতিবার বিকেলে এলাকা পরিদর্শন করেন কেশিয়াড়ি বিধানসভার বিধায়ক পরেশ মুর্মু, পঞ্চায়েত সমিতির ও পঞ্চায়েতের একাধিক আধিকারিকেরা। নির্দিষ্ট জায়গা চিহ্নিত করা এবং শরশঙ্কা এলাকা পরিদর্শন করেন তারা। দ্রুত এই কাজ শুরু হবে বলে জানা গিয়েছে প্রশাসনের তরফে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
New Tourist Spot: ৩৫ লক্ষ টাকার মাস্টারপ্ল্যান! পর্যটন মানচিত্রে এবার নয়া ঠিকানা মেদিনীপুরে, উঠেপড়ে নামল প্রশাসন
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্যে এখনই থামছে না হালকা বৃষ্টি, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও, আর কতদিন চলবে ঝড়-বৃষ্টি? জেনে নিন
রাজ্যে এখনই থামছে না হালকা বৃষ্টি, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও, আর কতদিন চলবে ঝড়-বৃষ্টি?
  • রাজ্যে এখনই থামছে না হালকা বৃষ্টি

  • সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও

  • আর কতদিন চলবে ঝড়-বৃষ্টি?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement