advertisement

স্টেট ব্যাঙ্কে এই অ্যাকাউন্ট থাকলে বিনামূল্যে পেয়ে যাবেন ২ লক্ষ টাকা!

Last Updated:

বেসিক সেভিংস অ্যাকাউন্টকে (Savings Account) জনধন যোজনা অ্যাকাউন্টে সহজে ট্রান্সফার করার বিকল্প রয়েছে ৷

#নয়াদিল্লি: স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য রয়েছে রয়েছে গুরুত্বপূর্ণ খবর ৷ এসবিআই তাদের গ্রাহকদের ২ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে (Free insurance) ইনস্যুরেন্স দিচ্ছে ৷ ব্যাঙ্কের তরফে জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের (Jan Dhan Accounts) এই সুবিধা দেওয়া হচ্ছে ৷ স্টেট ব্যাঙ্কের যে গ্রাহকদের কাছে রুপে ডেবিট কার্ড রয়েছে তাদের ২ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে বিমা কভার দেওয়া হবে ৷ RuPay ডেবিট কার্ড ব্যবহারকারীদের মৃত্যু বিমা, সুরক্ষা কভার ও অন্য লাভ মিলবে ৷ জনধন অ্যাকাউন্ট (Jan Dhan Accounts) হোল্ডারদের বিনামূল্যে ইনস্যুরেন্সের সুবিধা পেয়ে যাবেন ৷
দেখে নিন কীভাবে করবেন ক্লেম - এই যোজনায় ব্যক্তিগত দুর্ঘটনা পলিসিতে দেশের বাইরে হওয়ায় দুর্ঘটনাও কভার করে থাকে ৷ জরুরি কাগজপত্র জমা করতে পারলে ভারতীয় টাকায় ক্লেমের টাকা দেওয়া হবে ৷
বেসিক সেভিংস অ্যাকাউন্টকে (Savings Account) জনধন যোজনা অ্যাকাউন্টে সহজে ট্রান্সফার করার বিকল্প রয়েছে ৷ Jan Dhan অ্যাকাউন্ট হোল্ডারদের ব্যাঙ্কের তরফে RuPay PMJDY কার্ড দেওয়া হয়ে থাকে ৷ ২৮ অগাস্ট ২০১৮ পর্যন্ত জনধন অ্যাকাউন্টে জারি RuPay PMJDY কার্ডে ১ লক্ষ টাকার বিমা মিলবে ৷ ২৮ অগাস্ট ২০১৮-র পর জারি রুপে কার্ডে মিলবে ২ লক্ষ টাকা পর্যন্ত অ্যাক্সিডেন্টাল কভার বেনিফিট ৷
advertisement
advertisement
প্রধানমন্ত্রী জনধন যোজনা ২০১৪ সালে শুরু করে মোদি সরকার ৷ দেশের সমস্ত মানুষকে ব্যাঙ্কিং পরিষেবার সঙ্গে যুক্ত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছিল ৷ অনলাইনেও এখন এই অ্যাকাউন্ট খোলার সুবিধা পাওয়া যাচ্ছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
স্টেট ব্যাঙ্কে এই অ্যাকাউন্ট থাকলে বিনামূল্যে পেয়ে যাবেন ২ লক্ষ টাকা!
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement