advertisement

New Rules: ১ ফেব্রুয়ারি থেকে বদলাতে চলেছে ব্যাঙ্কের একাধিক নিয়ম, জেনে নিন...

Last Updated:

New Rules: ১ ফেব্রুয়ারি থেকে চেক পেমেন্টের জন্য গ্রাহকদের পজিটিভ পে সিস্টেম ফলো করতে হবে ৷

#নয়াদিল্লি: আগামী মাস থেকে বদলাতে চলেছে একাধিক গুরুত্বপূর্ণ নিয়ম ৷ ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট (Budget 2022-23) পেশ করতে চলেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ এর জেরে এক দিকে যেমন দেশের অর্থব্যবসা বদলাতে চলেছে তেমনই অন্যদিকে সাধারন মানুষের জীবনে প্রভাব পড়তে চলেছে ৷ বাজেট (Aam budget 2022) ছাড়া পয়লা ফেব্রুয়ারি থেকে বেশ কিছু ব্যাঙ্ক তাদের নিয়ম বদলাতে চলেছে ৷
পয়লা ফেব্রুয়ারি থেকে টাকা ট্রান্সফারের নিয়ম বদলাতে চলেছে স্টেট ব্যাঙ্ক ৷ ব্যাঙ্ক ২ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকার মধ্যে IMPS এর মাধ্যমে টাকা ট্রান্সফার করার জন্য ২০ টাকা + GST চার্জ দিতে হবে ৷ রিজার্ভ ব্যাঙ্ক অক্টোবর ২০২১-এ IMPS এর মাধ্যমে ট্রানজাকশনের অ্যামাউন্ট ২ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করে দিয়েছে ৷ এর পাশাপাশি IMPS এর মাধ্যমে ট্রানজাকশনের লিমিটের একদিনে ২ লক্ষ থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করে দিয়েছে ৷
advertisement
advertisement
বদলে যাবে ব্যাঙ্ক অফ বরোদার নিয়ম
ব্যাঙ্ক অফ বরোদা (Bank Of Baroda) চেক ক্লিয়ারেন্সের সঙ্গে যুক্ত নিয়ম পয়লা ফেব্রুায়ারি থেকে বদল করা হবে ৷ ১ ফেব্রুয়ারি থেকে চেক পেমেন্টের জন্য গ্রাহকদের পজিটিভ পে সিস্টেম ফলো করতে হবে ৷ চেক সংক্রান্ত তথ্য ব্যাঙ্কে দিলে তবেই চেক ক্লিয়ার হবে ৷ ১০ লক্ষ এবং তার বেশি অ্যামাউন্টের চেকের ক্ষেত্রে এই নিয়ম লাগু করা হবে ৷
advertisement
আরও কড়া হবে পিএনবি-র নিয়ম -
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB) যে নিয়ম বদল হতে চলেছে তার প্রভাব সরাসরি পড়তে চলেছে আপনার পকেটে ৷ আপনার অ্যাকাউন্টে টাকা না থাকলে কোনও কিস্তির বা বিনিয়োগের টাকা ফেল হয়ে গেলে আপনাকে ২৫০ টাকা পেনাল্টি দিতে হবে ৷ বর্তমানে ১০০ টাকা পেনাল্টি দিতে হয় ৷
গ্যাস সিলিন্ডারের দাম-
প্রত্যেক মাসের প্রথম দিন রান্নার গ্যাসের দাম জারি করা হয় ৷ ১ ফেব্রুয়ারি গ্যাসের দাম বাড়বে না কমবে ? সেই দিকেই তাকিয়ে রয়েছে সবাই ৷
advertisement
বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী-
পয়লা ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Finance Minister Nirmala Sitharaman) ৷ এবার ডায়রেক্ট ও ইনডায়রেক্ট ট্যাক্স (personal income tax rates) যুক্ত নিয়মে বদল করা হতে পারে ৷ বাজেটে আপনার আর্থিক জীবনে একাধিক বদল হতে পারে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Rules: ১ ফেব্রুয়ারি থেকে বদলাতে চলেছে ব্যাঙ্কের একাধিক নিয়ম, জেনে নিন...
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement