advertisement

PMSBY Scheme: প্রত্যেক মাসে ১ টাকা জমা করে পেয়ে যেতে পারেন ২ লক্ষ টাকার সুবিধা...

Last Updated:

ব্যাঙ্কের যে কোনও শাখায় গিয়ে এই পলিসির জন্য আবেদন করতে পারবেন ৷

#নয়াদিল্লি: করোনা মহামারির পর থেকেই হেলথ ও মেডিক্যাল ইনস্যুরেন্সের বিষয়ে অনেক বেশি সচেতন হয়েছেন মানুষ ৷ যাঁরা আর্থিক পরিস্থিতির জেরে মেডিক্যাল ইনস্যুরেন্স করাতে পারছেন না তাঁদের সাহায্যের জন্য এগিয়ে এসেছে কেন্দ্র সরকার ৷ নাম মাত্র প্রিমিয়ামে বিমা যোজনা নিয়ে এসেছে কেন্দ্র সরকার ৷ আর্থিক ভাবে পিছিয়ে পড়া ব্যক্তিরা এর সাহায্যে ইনস্যুরেন্সের সুবিধা নিতে পারবেন ৷
কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায় (Pradhan Mantri Suraksha Bima Yojana PMSBY) প্রতি মাসে এক টাকা বা বছরে মাত্র ১২ টাকা জমা করে পেয়ে যাবেন ২ লক্ষ টাকার অ্যাক্সিডেন্টাল ইনস্যুরেন্সের সুবিধা পেয়ে যাবেন ৷ এই যোজনায় সামান্য টাকা প্রিমিয়াম দিয়ে পেয়ে যাবেন জীবন বিমার সুবিধা ৷
advertisement
advertisement
মে মাসের শেষে কাটা হয় প্রিমিয়াম-
কেন্দ্র সরকার কয়েক বছর আগে সামান্য প্রিমিয়ামে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা শুরু করেছিল ৷ PMSBY-র বার্ষিক প্রিমিয়াম মাত্র ১২ টাকা হয় ৷ মে মাসের শেষে এই প্রিমিয়ামকেটে নেওয়া হয় ৷ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৩১ মে এই টাকা কেটে নেওয়া হয় ৷ আপনি PMSBY যোজনা করে থাকলে তাহলে মে মাসে অ্যাকাউন্টে অবশ্যই ব্যালেন্স রাখতে হবে ৷
advertisement
দেখে নিন কী ভাবে হবে রেজিস্ট্রেশন ?
ব্যাঙ্কের যে কোনও শাখায় গিয়ে এই পলিসির জন্য আবেদন করতে পারবেন ৷ ব্যাঙ্ক মিত্রও PMSBY বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে ৷ বিমা এজেন্টের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করতে পারবেন ৷ সরকারি বিমা সংস্থা বা বেসরকারি ইনস্যুরেন্স সংস্থা এই প্ল্যান বিক্রি করে থাকে ৷
advertisement
এটি একরকমের দুর্ঘটনা বিমা পলিসি যার মাধ্যমে দুর্ঘটনায় সময় মৃত্যু হলে বা বিকলাঙ্গ হয়ে গেলে বিমার টাকা ক্লেম করতে পারবেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PMSBY Scheme: প্রত্যেক মাসে ১ টাকা জমা করে পেয়ে যেতে পারেন ২ লক্ষ টাকার সুবিধা...
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement