advertisement

Alert! ৩১ জুলাইয়ের পর আর মিলবে না এই বিশেষ সুবিধা

Last Updated:

পাবলিক প্রোভিডেন্ট ফান্ড, সুকন্য সমৃদ্ধি যোজনা ও অন্যান্য স্মল সেভিংস স্কিমে টাকা জমা থেকে অ্যাকাউন্ট খোলা-সহ বিভিন্ন নিয়মে ছাড় দেওয়া হয়েছিল ৷

#নয়াদিল্লি: করোনা ভাইরাসের জেরে গোটা বিশ্বে যে পরিস্থিতি দেখা দিয়েছে তার জেরে একাধিক ছাড় ঘোষণা করা হয়েছিল কেন্দ্র সরকারের তরফে ৷ পাবলিক প্রোভিডেন্ট ফান্ড, সুকন্য সমৃদ্ধি যোজনা ও অন্যান্য স্মল সেভিংস স্কিমে টাকা জমা থেকে অ্যাকাউন্ট খোলা-সহ বিভিন্ন নিয়মে ছাড় দেওয়া হয়েছিল ৷ এই ছাড় ৩১ জুলাই শেষ হতে চলেছে ৷ সরকার পিপিএফ অ্যাকাউন্ট হোল্ডারদের আর্থিক বছর ২০১৯-২০-র জন্য ৩১ জুলাই পর্যন্ত অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার অনুমতি দিয়েছে ৷ তবে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা জমা করা যেতে পারে ৷
আয়কর নিয়ম অনুযায়ী, কর ছাড়ের জন্য বিভিন্ন স্কিমে টাকা জমা করে থাকে সকলে ৷ ট্যাক্স ছাড়ের জন্য এই সমস্ত স্কিমে টাকা জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই ২০২০ ৷
করোনা ভাইরাসের জেরে সুকন্যা সমৃদ্ধি যোজনায় অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রেও বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে ৷ ৩১ জুলাই পর্যন্ত সুকন্যা সমৃদ্ধি যোজনায় সেই মেয়েদের অ্যাকাউন্ট খোলা যেতে পারে যাদের বয়স ২৫ মার্চ ২০২০ থেকে ৩০ জুন ২০২০ এর মধ্যে ১০ বছর হয়ে গিয়েছে ৷
advertisement
advertisement
এর জেরে অভিভাবকরা সুবিধা পাবেন যারা লকডাউনের জেরে অ্যাকাউন্ট খুলতে পারেননি ৷ এই যোজনা মেয়ের জন্মের তারিখ থেকে তার ১০ বছরের মধ্যে খোলা যেতে পারে ৷ মেয়ের ভবিষ্যত্‍ সুনিশ্চিত করার জন্য এই যোজনা বর্তমানে সবচেয়ে ভাল বিকল্প বলে অনেকেই মনে করেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Alert! ৩১ জুলাইয়ের পর আর মিলবে না এই বিশেষ সুবিধা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement