advertisement

এবার এফডি-তে বিশেষ এই সুবিধা দিতে চলেছে PNB, কীভাবে আপনিও হবেন লাভবান জেনে নিন

Last Updated:

দেখে নিন কীভাবে এই সুবিধার লাভ নিতে পারবেন-

#নয়াদিল্লি: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে ? তাহলে এবার এফডি-তে ওভারড্রাফ্টের (Overdraft) সুবিধা পেয়ে যাবেন গ্রাহকরা ৷ ব্যাঙ্কের গ্রাহকরা এবার বাড়িতে বসেই ফিক্সড ডিপোজিটে ওভারড্রাফ্টের সুবিধা নিতে পারবেন ৷ এর জন্য গ্রাহকদের আর ব্যাঙ্কের শাখার চক্কর কাটতে হবে না ৷ ব্যাঙ্কের PNB one অ্যাপ বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বাড়িতে বসে ওভারড্রাফ্টের জন্য আবেদন করতে পারবেন ৷
ওভারড্রাফ্টে যে সময়ের জন্য টাকা নিয়ে থাকবেন ঠিক সেই সময়ের জন্যে সুদ দিতে হবে ৷ শুধু তাই নয়, পিএনবি ওয়ানের মতো ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আবেদন করলে সুদে ০.২৫ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা করা হবে ৷
দেখে নিন কীভাবে এই সুবিধার লাভ নিতে পারবেন
ওভারড্রাফ্ট এক ধরনের লোন ৷ এর মাধ্যমে গ্রাহকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা ব্যালেন্স থেকে বেশি টাকা তুলতে পারবেন ৷ অতিরিক্ত যে টাকা তুলবেন সেটা একটি নির্দিষ্ট সময় সীমার মধ্যে ফেরত দিতে হবে ৷ এবং তার উপরে সুদ দিতে হবে গ্রাহকদের ৷
advertisement
advertisement
কত টাকা তুলতে পারবেন ?
ব্যাঙ্ক এফডি-র বর্তমান ভ্যালুর ৯০ শতাংশ ওভারড্রাফ্ট তোলার অনুমতি দিয়ে থাকে ৷ আপনি যদি এফডি-তে ৬ শতাংশ বার্ষিক সুদ পেয়ে থাকেন তাহলে ওডি-র জন্য প্রতি বছর ৭-৮ শতাংশ সুদ দিতে হবে ব্যাঙ্ককে ৷
advertisement
আলাদা আলাদা ক্যাটাগরি হিসেবে ওভারড্রাফ্ট-
পিএনবি-র মাই স্যালারি অ্যাকাউন্টে আলাদা আলাদা ক্যাটাগরি হিসেবে ওভারড্রাফ্টের লিমিট রাখা হয়েছে ৷ এর মধ্যে রুপোর জন্য ৫০,০০০ টাকা, রুপোর জন্য ১,৫০,০০০ টাকা, প্রিমিয়ামের জন্য ২,২৫,০০০ টাকা এবং প্ল্যাটিনামের জন্য ৩,০০,০০০ টাকার ওভারড্রাফ্ট সুবিধা দেওয়া হয়ে থাকে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এবার এফডি-তে বিশেষ এই সুবিধা দিতে চলেছে PNB, কীভাবে আপনিও হবেন লাভবান জেনে নিন
Next Article
advertisement
Supreme Court on 'Freebies': ভোটের আগে ‘খয়রাতির নীতি’! ‘এ কোন সংস্কৃতি গড়ে তুলছি আমরা?,’ কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের
ভোটের আগে ‘খয়রাতির নীতি’! ‘এ কোন সংস্কৃতি গড়ে তুলছি আমরা?,’কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের
  • সুপ্রিম কোর্ট জানিয়েছে, অধিকাংশ রাজ্যই রাজস্ব ঘাটতির মুখে

  • শীর্ষ আদালতের মতে, খয়রাতির নীতি দেশের আর্থিক উন্নয়নের পথে বড় বাধা

  • বেঞ্চ বলেছে, রাজ্যগুলির উচিত কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে মনোযোগী হওয়া

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement