advertisement

Rahul vs Ananya: ‘আমি ৯০টা ছবি করেছি, খাটে বসে বিরিয়ানি খাওয়ার ভিডিও বানাইনি...!’ সোশ্যাল মিডিয়ায় রাহুল-অনন্যার হঠাৎ করে এই লড়াই কেন?

Last Updated:

Rahul Arunoday Banerjee vs Ananya Guha: গাড়ির সমস্যা নিয়ে রাহুলের একটি অভিযোগকে কেন্দ্র করে তাঁদের মধ্যে শুরু হওয়া বাকযুদ্ধ এখন ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে পৌঁছেছে। অভিনেতা ও ইনফ্লুয়েন্সারের এই কাদা ছোড়াছুড়িই এখন টলিপাড়ার হট টপিক।

সোশ্যাল মিডিয়ায় রাহুল-অনন্যার হঠাৎ করে এই লড়াই কেন?
সোশ্যাল মিডিয়ায় রাহুল-অনন্যার হঠাৎ করে এই লড়াই কেন?
কলকাতা: দু’জনেই ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। একজন অভিনয়ের পাশাপাশি ভ্লগিং করেন, আর একজন অভিনেতা হওয়ার সঙ্গে পডকাস্ট পরিচালনাও করেন। সেই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর অনন্যা গুহর ‘ঠান্ডা লড়াই’ নিয়ে এখন সোশ্যাল মিডিয়া উত্তাল ! গাড়ির সমস্যা নিয়ে রাহুলের করা একটি অভিযোগকে কেন্দ্র করে তাঁদের মধ্যে শুরু হওয়া বাকযুদ্ধ এখন ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে পৌঁছেছে। অভিনেতা ও ইনফ্লুয়েন্সারের এই কাদা ছোড়াছুড়িই এখন টলিপাড়ার হট টপিক !
কিন্তু হঠাৎ করে কী হল এঁদের মধ্যে? ঘটনার সূত্রপাত ইউটিউবার সায়ক চক্রবর্তীর পার্ক স্ট্রিটের রেস্তোরাঁয় গোমাংস কাণ্ড দিয়ে। ওই রেস্তোরাঁয় গিয়ে সায়ক দাবি করেছিলেন যে তাঁকে মাটনের পরিবর্তে বিফের পদ পরিবেশন করা হয়েছে। যা নিয়ে তোলপাড় হয়ে উঠেছিল গোটা রাজ্যই। গ্রেফতার করা হয়েছিল রেস্তোরাঁর ওই কর্মীকেও। ওইদিন সেই ইউটিউবারের সঙ্গে ছিলেন অভিনেত্রী অনন্যা গুহ এবং তাঁর হবু বর সুকান্তও।
advertisement
advertisement
এই গোটা বিষয়টি নিয়ে প্রতিবাদে মুখর হয়েছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় লেখা থেকে ভিডিও সবটাই করেছিলেন তিনি। সায়ক-সহ অনন্যাকেও তুলোধনা করেন অভিনেতা। এবার তারই পাল্টা জবাব দিয়েছেন অনন্যা।
সম্প্রতি নিজের কেনা একটি নতুন গাড়ি বারবার খারাপ হওয়া নিয়ে একটি নামী সংস্থার বিরুদ্ধে সোশাল মিডিয়ায় ভিডিওর মাধ্যমে ক্ষোভ উগড়ে দেন রাহুল। ৬ মাসে চারবার গাড়ি বিগড়ে যাওয়ায় ওই সংস্থাকে একহাত নেন অভিনেতা। আর তাতেই সুযোগ বুঝে পাল্টা ‘পাটকেল’ ছোড়েন অনন্যা গুহ। রাহুলের নাম না নিয়েই তিনি খোঁচা দিয়ে লেখেন, ভিডিও বানানো নিয়ে তো রাহুলের খুব আপত্তি ছিল, তবে এখন কি তিনি ফেসবুককে গাড়ির সার্ভিস সেন্টার বানিয়ে ফেলেছেন?
advertisement
এদিকে রাহুল অবশ্য ছেড়ে দেওয়ার পাত্র নন। অনন্যাকে ‘ভীতু’ আখ্যা দিয়ে তিনি প্রশ্ন তোলেন, ‘‘অনন্যা এত ভীতু কেন তুমি? পোস্ট করার সাহস থাকলে নাম নিয়ে কর। আমি যখন বলছি গাড়ি ৬ মাসে ৪ বার খারাপ হয়েছে গাড়ি অবশ্যই সার্ভিস সেন্টার এ গেছে।কিন্তু নতুন গাড়ি এতবার সার্ভিস সেন্টার যাবে কেন আর মানুষ ঠেলবেই বা কেন?আসলে কি জানো অনন্যা আমি কিয়া কোম্পানির নামে ভিডিও করেছি। কোটি টাকার কোম্পানি কোনও গরিবকে ধর্ম জিজ্ঞেস করে শুয়োর খাওয়াতে চাইনি। আমি ৯০টা ছবি করেছি ডার্লিং, খাটে বসে বিরিয়ানি খাওয়ার ভিডিও বানাইনি।কাজেই, তফাৎ ছিল আছে থাকবে।’’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rahul vs Ananya: ‘আমি ৯০টা ছবি করেছি, খাটে বসে বিরিয়ানি খাওয়ার ভিডিও বানাইনি...!’ সোশ্যাল মিডিয়ায় রাহুল-অনন্যার হঠাৎ করে এই লড়াই কেন?
Next Article
advertisement
Supreme Court on 'Freebies': ভোটের আগে ‘খয়রাতির নীতি’! ‘এ কোন সংস্কৃতি গড়ে তুলছি আমরা?,’ কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের
ভোটের আগে ‘খয়রাতির নীতি’! ‘এ কোন সংস্কৃতি গড়ে তুলছি আমরা?,’কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের
  • সুপ্রিম কোর্ট জানিয়েছে, অধিকাংশ রাজ্যই রাজস্ব ঘাটতির মুখে

  • শীর্ষ আদালতের মতে, খয়রাতির নীতি দেশের আর্থিক উন্নয়নের পথে বড় বাধা

  • বেঞ্চ বলেছে, রাজ্যগুলির উচিত কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে মনোযোগী হওয়া

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement