advertisement

Dilip Ghosh: ‘ওরও তো ইচ্ছে হয়...’ বিজেপির প্রার্থী হবেন রিঙ্কু? জল্পনার মাঝেই মুখ খুললেন দিলীপ ঘোষ

Last Updated:

দিলীপ ঘোষ বলেন, ‘‘আমার স্ত্রী ? তার আগে উনি পার্টির দীর্ঘদিনের কর্মী। আমার থেকে বেশি দিন দলের সঙ্গে যুক্ত রিঙ্কু ৷ আমি বিধায়ক, সংসদ হয়ে গিয়েছি ৷ ওঁর ইচ্ছে রয়েছে একবার সেই দায়িত্ব বা সেই পদের দায়িত্ব পালন করার।’’

বিজেপির প্রার্থী হবেন রিঙ্কু মজুমদার?
বিজেপির প্রার্থী হবেন রিঙ্কু মজুমদার?
সুস্মিতা মণ্ডল, কলকাতা: বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চেয়ে ইতিমধ্যেই নিজের বায়োডেটা জমা দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। সূত্রের খবর, রাজারহাট-নিউটাউন আসন থেকে প্রার্থী হতে চেয়েছেন দিলীপের স্ত্রী । বিশ্বস্ত এক দলীয় কর্মীর মাধ্যমে অফিস সম্পাদকের কাছে নিজের জীবনপঞ্জি পাঠিয়েছন রিঙ্কু। এই প্রসঙ্গে দিলীপ বলেন, ‘‘রিঙ্কু দলীয় কর্মী। দলের হয়ে কাজ করেছেন বলেই তাঁকে বিয়ে করেছি। তিনি যদি প্রার্থী হতে চান এতে তো দোষের কিছু নেই। প্রার্থী হবেন কি না সেটা দল ঠিক করবে।’’
ভোটের আবহেই এখন জোর জল্পনা এবার ভোটে কি গেরুয়া শিবিরের হয়ে প্রার্থী হচ্ছেন দিলীপ ঘরণী রিঙ্কু? প্রার্থী হওয়ার জন্য দলে আবেদন রেখেছেন দিলীপ ঘোষের স্ত্রী? রিঙ্কু মজুমদারকে কি ছাব্বিশের বিধানসভা ভোটে প্রার্থী করেছে চলেছে বিজেপি? সেই প্রসঙ্গ উঠতেই সোজা ব্যাটে ব্যাট করলেন দিলীপ ঘোষ। তাঁর সাফ ও স্পষ্ট জবাব, ‘‘আমার স্ত্রী? তিনি দলের একজন পুরনো কার্যকর্তা। আমার থেকে পুরনো। আমি এমএলএ, এমপি হয়ে গেলাম। ওনারও একবার হওয়ার ইচ্ছা আছে। পার্টির হাজার হাজার লোক অ্যাপ্লিকেশন করেছে। কর্মীদের যে কেউ আবেদন করতে পারে। এবার পার্টি ঠিক করবে, কাকে কোথায় ক্যান্ডিডেট করবে।’’
advertisement
advertisement
এদিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শাসকবিরোধী প্রচার অব্যাহত রেখেছে বিজেপি। আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনা থেকে অনুপ্রবেশকারী একাধিক ইস্যু নিয়ে তথ্যচিত্র আকারের ভিডিও প্রকাশ করছে তারা। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নয়, শাসক বিরোধী প্রচারে তথ্যচিত্র লিফলেট ছাড়িয়ে এবার বই প্রকাশ বিজেপির। ‘আধারের কথকথা’ নাম দিয়ে বই প্রকাশ বঙ্গ বিজেপির। বাংলা ইংরেজি দুই ভাষায় ইতিমধ্যে প্রকাশ পেয়েছে বই। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘‘বিভিন্ন মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি ৷ কারণ ১৫ বছর ধরে যে দুর্নীতি শোষণ তোষণ করেছে তৃণমূল সরকার সেটা মানুষের কাছে পৌঁছানো দরকার। তাই সোশ্যাল মিডিয়া হোক কিংবা বই, জেলার প্রত্যেকটি জায়গায় মানুষের কাছে তুলে ধরব এই তৃণমূল কংগ্রেসের দুর্নীতি।’’
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Dilip Ghosh: ‘ওরও তো ইচ্ছে হয়...’ বিজেপির প্রার্থী হবেন রিঙ্কু? জল্পনার মাঝেই মুখ খুললেন দিলীপ ঘোষ
Next Article
advertisement
জয়শঙ্করের ফোনেই ছাড়পত্র, বড় কূটনৈতিক সাফল্য ভারতের ! হরমুজ প্রণালী পেরিয়ে মুম্বই বন্দরে পৌঁছল প্রথম জাহাজ
জয়শঙ্করের ফোনেই ছাড়পত্র, বড় কূটনৈতিক সাফল্য ভারতের ! হরমুজ প্রণালী পেরিয়ে মুম্বই বন্দরে পৌঁছল প্রথম জাহাজ
  • জয়শঙ্করের ফোনেই ছাড়পত্র

  • বড় কূটনৈতিক সাফল্য ভারতের

  • হরমুজ প্রণালী পেরিয়ে মুম্বই বন্দরে পৌঁছল প্রথম জাহাজ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement