Pratik Ur Rahman: 'সবাইকে এক্সপোজ করে দেব!' শতরূপের ফোনে পেয়েই চাঁচাছোলা আক্রমণ প্রতীক উরের! শেষ চেষ্টাও জলে গেল
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Sudip Paul
Last Updated:
Pratik Ur Rahman: দলের অস্বস্তি আরও বাড়ালেন প্রতীক উর রহমান। বার যাবতীয় পরিস্থিতি নিয়ে শতরূপ ঘোষের সঙ্গে ফোনে কী কথা হয়েছে তা সামনে আনলেন তিনি।
কলকাতা: দলের অস্বস্তি আরও বাড়ালেন প্রতীক উর রহমান। পদত্যাগের পর থেকেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন গত লোকসভা ভোটে ডায়মন্ডহারবারের সিপিআইএম প্রার্থী। বুধবার একাধিক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাতকারে পার্টিতে সেলিব্রিটি কালচার, পেয়ারের লোকদের কদর, সেলিমদা কেন চিঠির উত্তর দিল না বা যোগাযোগ করল না, চিঠি বা বিমান বসুর সঙ্গে কথা বাইরে এল কীভাবে, ইত্যাদি একাধিক বিষয়ে প্রশ্ন তোলেন প্রতীক উর। এবার যাবতীয় পরিস্থিতি নিয়ে শতরূপ ঘোষের সঙ্গে ফোনে কী কথা হয়েছে তা সামনে আনলেন তিনি।
দল ছাড়ার পর থেকেই বারবার প্রতীক উর বলেছেন দলের কোনও শীর্ষ নেতা বা রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম তার সঙ্গে যোগাযোগ করেনি। সূত্রের খবর, বৃহস্পতিবার শতরূপ ঘোষ ফোন করেন প্রতীক উর রহমানকে। ফোন করে নানাভাবে একদা সতীর্থের মান ভাঙানোর চেষ্টা করেন শতরূপ। প্রতীক উরের যাবতীয় মান-অভিমান, ক্ষোভ-বিক্ষোভ, অভাব-অভিযোগ, সবকিছুকেই যথার্থ বলে আখ্যা দেন শতরূপ, কিন্তু কোনওভাবেই প্রতীকের মান ভাঙাতে পারেননি।
advertisement
সূত্রের খবর, ফোনে শতরূপ ঘোষকে প্রতীক উর রহমান বলেছেন, “আমার লড়াইটা আমি আমার মতোই লড়ব। আমি মনে করেছি আমার লড়াইটা আমি এক্সপোজ করে আসব। আর পার্টিটা কারও ব্যক্তিগত কারও বাবার সম্পত্তি হয়ে গিয়েছে। ফলে এটা আমার পার্টি আর মনে হচ্ছে না। বর্তমানে পার্টি থেকে আমি মানসিকভাবে অনেকটা দূরে সরে এসেছি। এই দূরত্ব আর মেটানো সম্ভব নয়।”
advertisement
advertisement
এছাড়াও ফোনালাপে হোলটাইমার শতরূপ ও হোলটাইমার প্রতীক উর রহমানের বিস্তর ফারাক রয়েছে বলেও জানিয়েছেন প্রতীক উর রহমান। এমনকী তাঁর বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে সেটিং করে চলার অভিযোগও দলের তরফ থেকে করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সাধারণ কমরেডরা তাকে ভালবাসেন ও তিনি বাধ্য হয়ে রাজনৈতিক আত্মহত্যা করছেন বলেও শতরূপ ঘোষকে ফোনে জানিয়েছেন প্রতীক উর রহমান।
advertisement
কেন রাজ্য কমিটির মিটিংয়ে ডাকা হল না ও মহম্মদ সেলিম কেনো নিজে ফোন করলেন না, মিটিংয়ে বসলেন না, তা নিয়ে বারবার অভিযোগের কথা শতরূপ ঘোষকে জানিয়েছেন প্রতীক উর রহমান। ২ মাস কোনও ওয়েজ তোলেননি, কী খেয়ে আছি পার্টি খোঁজ নেয়নি বলেও অভিযোগ করেছেন তিনি। শতরূপের ফোনেও মান না ভাঙায় শেষ পর্যন্ত মহম্মদ সেলিম প্রতীক উরের ঘর ওয়াপসির জন্য কোনও উদ্যোগ নেন কিনা সেটাই দেখার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 19, 2026 5:32 PM IST










