IMD Weather Update: আগামী ২৪ ঘণ্টা...! ঝড়-বৃষ্টি-দুর্যোগ কাঁপাবে ৫ রাজ্য, ৫৫ কিমি/ঘণ্টা বেগে বাতাসের হুঁশিয়ারি, ঝাঁঝাপোড়া গরম কোন কোন রাজ্যে? কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
IMD Weather Update: ঘূর্ণাবর্ত, পশ্চিমী ঝঞ্ঝার জোড়া ফলা! আচমকা আমূল বদলে গেল আবহাওয়া। দেশ জুড়ে আগামী ২৪ থেকে আটচল্লিশ ঘণ্টায় দিনের তাপমাত্রা কোথায় পৌঁছবে? কোন কোন রাজ্যে ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি দুর্যোগের হুঁশিয়ারি! কী হতে চলেছে আগামী দু'দিন? আবহাওয়ার মেগা খেলা শুরু দেশজুড়ে!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
১৯ ও ২০ ফেব্রুয়ারি বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড় বৃষ্টি থাকবে রাজধানী দিল্লিতে। এছাড়াও পঞ্জাব, হরিয়ানা ও চণ্ডীগড়ে থাকবে বৃষ্টির হুঁশিয়ারি। রাজস্থানেও একই পরিস্থিতি। পঞ্জাব হরিয়ানা রাজস্থানে আগামী ৪৮ ঘণ্টায় শিলাবৃষ্টির আশঙ্কা। দুদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। মধ্যপ্রদেশেও থাকবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
advertisement
advertisement
advertisement
advertisement
বাংলার আবহাওয়া:আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলায়। বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরের মতো ওড়িশা সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাতে। খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। দক্ষিণ বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ। তার প্রভাবেই জলীয় বাষ্প ঢুকবে ওড়িশা ও বাংলা সংলগ্ন উপকূলে। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বুধবার নাগাদ হতে পারে বৃষ্টিপাত।








