advertisement

PNB গ্রাহকদের জন্য সুখবর, এবার ভিডিও কলের মাধ্যমে জমা করতে পারবেন লাইফ সার্টিফিকেট

Last Updated:

দ্বিতীয় বার বাড়ানো হল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা -

#নয়াদিল্লি: পেনশনভোগীদের সুবিধার্থে নতুন পরিষেবা নিয়ে হাজির পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ৷ এবার ভিডিও কলের মাধ্যমে জীবন প্রমান পত্র (Life Certificate) জমা দিতে পারবেন পেনশনভোগীরা ৷ করোনা মহামারির জেরে দেশ যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তাতে এই পদক্ষেপের জেরে অনেকটাই লাভবান হতে চলেছেন দেশের প্রবীণ নাগরিকরা ৷ এবার বাড়িতে বসে আরও সহজেই লাইফ সার্টিফিকেট জমা করা যাবে ৷
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ট্যুইট করে জানিয়েছে, এবার জীবন প্রমান পত্র জমা দেওয়া আরও সহজ হয়ে গিয়েছে ৷ ভিডিও কলের মাধ্যমে সমস্ত কাগজ পত্র জমা করা যাবে ৷ এর জন্য ২৮ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত সময় দেওয়া হয়েছে ৷
advertisement
advertisement
দ্বিতীয় বার বাড়ানো হল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা
করোনা পরিস্থিতির জেরে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি ২০২২ করা হয়েছে ৷ এর আগে ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত সময় দেওয়া হয়েছিল ৷ কিন্তু ফের সেটি বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি ২০২২ করা হয়েছে ৷
advertisement
জমা না করলেও মিলবে পেনশন -
সাধারনত প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে লাইফ সার্টিফিকেট জমা করতে হয় ৷ এর মধ্যে ব্যাঙ্ক বা পেনশন এজেন্সিতে লাইফ সার্টিফিকেট জমা করতে হয় ৷ কিন্তু মহামারির জেরে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময় সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয় ৷ তবে সম্প্রতি ৩১ ডিসেম্বরের ডেডলাইন ফের বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি ২০২২ করা হয়েছে ৷ সরকারের তরফে জানানো হয়েছে, লাইফ সার্টিফিকেট জমা করতে না পারার জন্য কারোর পেনশন আটকানো হবে না ৷
advertisement
ভিডিও কলে কী ভাবে জমা করবেন ডকুমেন্টস ?
  • PNB এর ওয়েবসাইটে গিয়ে https://www.pnbindia.in/ লাইফ সার্টিফিকেট অপশন সিলেক্ট করতে হবে ৷
  • এখানে আপনার অ্যাকাউন্ট নম্বর ও মোবাইল নম্বর দিতে হবে ৷ আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে ৷
  • আধার নম্বর দিতে হবে ৷ আধার ভেরিফিকেশনের জন্য ওটিপি দিতে হবে ৷
  • আপনি রেগুলার পেনশনভোগী হলে ভিডিও লাইফ সার্টিফিকেটের জন্য ‘Submit Request’ এ ক্লিক করতে হবে ৷
  • ফ্যামিলি পেনশনের জন্য নিজের রোজগার ও বৈবাহিক স্থিতির বিবরণ দিতে হবে ৷ এবং ভিডিও লাইফ সার্টিফিকেটের জন্য ‘Submit Request’ এ ক্লিক করতে হবে ৷
  • এরপর ভিডিও জীবন প্রমান পত্রের জন্যে আপনার অনুরোধ সাবমিট হয়ে যাবে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PNB গ্রাহকদের জন্য সুখবর, এবার ভিডিও কলের মাধ্যমে জমা করতে পারবেন লাইফ সার্টিফিকেট
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement