advertisement

PM Kisan: ১ সপ্তাহ পরেই অ্যাকাউন্টে আসবে ৪০০০ টাকা, চেক করে নিন স্টেটাস

Last Updated:

PM Kisan: এই কৃষকরা পাবেন ৪০০০ টাকা! আপনার নাম আছে তো লিস্টে?

#নয়াদিল্লি: দেশের কৃষকদের জন্য রয়েছে বড় সুখবর ৷ ১৫ ডিসেম্বর অ্যাকাউন্টে আসতে চলেছে পিএম কিষান সম্মান নিধি যোজনার (PM Kisan Yojana 10th Installment)দশম কিস্তির টাকা ৷ বেশ কিছু কৃষক এবার মোট ৪০০০ টাকা পেতে চলেছে ৷ সূত্রের খবর অনুযায়ী, মোদি সরকার ১৫ ডিসেম্বর ডিসেম্বর-মার্চের কিস্তির টাকা দিতে চলেছে ৷ বেশ কিছু রাজ্য ইতিমধ্যেই Rft Sign করে দিয়েছে ৷ এর মানে এবার কেবল কেন্দ্র সরকারের অনুমতির অপেক্ষা ৷ আবার কিছু রাজ্যে Waiting for approval by state স্টেটাসে লিখে দিয়েছে ৷
পিএম কিষান সম্মান নিধি যোজনার আগামী কিস্তির টাকা শীঘ্রই অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে ৷ এখনও পর্যন্ত সরকারে দেশের ১১.৩৭ কোটির বেশি কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ১.৫৮ লক্ষ কোটি টাকা ট্রান্সফার করে দিয়েছে ৷
advertisement
এই কৃষকরা পাবেন ৪০০০ টাকা-
যে কৃষকরা এখনও নবম কিস্তির টাকা পাননি তাঁদের অ্যাকাউন্টে দুটি কিস্তির টাকা এক সঙ্গে ট্রান্সফার করা হবে ৷ অর্থাৎ আগামী কিস্তিতে তাঁরা পেয়ে যাবেন মোট ৪০০০ টাকা ৷ তবে এই সুবিধা কেবল তাঁরাই পাবেন যাঁরা ৩০ সেপ্টেম্বরের আগে রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছেন ৷
advertisement
লিস্টে কী ভাবে চেক করেবন নিজের নাম-
১. প্রথমে পিএম কিষান যোজনার ওয়েবসাইটে https://pmkisan.gov.in যেতে হবে ৷
২. হোমপেজে Farmers Corner অপশনে ক্লিক করতে হবে ৷
৩. Farmers Corner সেকশনের ভিতর আপনাকে Beneficiaries List এর অপশনে ক্লিক করতে হবে ৷
advertisement
৪. এরপর ড্রপডাউন লিস্টে রাজ্য, জেলা, উপ-জেলা, ব্লক ও গ্রাম সিলেক্ট করতে হবে ৷
৫. এরপর আপনাকে Get Report এ ক্লিক করতেই সুবিধাভোগীদের পুরো লিস্ট সামনে চলে আসবে ৷ এখানে চেক করে নিন আপনার নাম রয়েছে তো ?
এই ভাবে চেক করে নিন কিস্তির স্টেটাস-
ওয়েবসাইটে ভিজিট করার পর ডানদিকে ফার্মাস কর্নারে (Farmers Corner) ক্লিক করে ভেনিফিশিয়ারি স্টেটাস অপশনে ক্লিক করতে হবে ৷ এরপরই নতুন পেজ খুলে যাবে ৷ এবার আধার নম্বর, মোবাইল নম্বর দিয়ে কিস্তির পুরো স্টেটাস সম্বন্ধে জানতে পারবেন ৷
advertisement
পিএম কিষান সম্মান নিধি যোজনায় বাড়িতে বসেই রেজিস্ট্রেশন করাতে পারবেন ৷ এর জন্য আপনার জমির কাগজ, আধার কার্ড, মোবাইল নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে ৷ পিএম কিষান যোজনার ওয়েবসাইটে pmkisan.nic.in গিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: ১ সপ্তাহ পরেই অ্যাকাউন্টে আসবে ৪০০০ টাকা, চেক করে নিন স্টেটাস
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement