advertisement

Petrol price today: ২২ দিন পর আজ দাম বাড়ল পেট্রোলের, দেখে নিন কলকাতায় দাম বেড়ে কত হল ?

Last Updated:

চার মহানগরে মঙ্গলবার পেট্রোল ও ডিজেলের দাম (Petrol price today)

#নয়াদিল্লি: মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর পেট্রোল ও ডিজেলের দাম (Petrol price today) বৃদ্ধি করল সরকারি তেল সংস্থাগুলি ৷ প্রায় ২২ দিন পর এদিন পেট্রোলের দাম বাড়ানো হল ৷ পেট্রোলের পাশাপাশি দাম বেড়েছে ডিজেলেরও ৷ এদিন দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম ২০ পয়সা বাড়ানো হয়েছে ৷ ডিজেলের দাম বাড়ানো হয়েছে ২৫ পয়সা ৷
ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়েছে, এদিন দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে  (Petrol price today) ১০১.৩৯ টাকা প্রতি লিটার হয়েছে ৷ ডিজেল দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৮৯.৫৭ টাকা ৷ মুম্বইয়ে পেট্রোলের দাম বেড়ে হয়ে গিয়েছে ১০৭.৪৭ ৷
advertisement
৪ বার দাম বাড়ল ডিজেলের
দেজুড়ে গত কয়েকদিনে চারবার দাম বেড়েছে ডিজেলের ৷ ভারতীয় তেল সংস্থার তরফে সম্প্রতি ২৪ সেপ্টেম্বর ২০ পয়সা, ২৬ সেপ্টেম্বর ২৫ পয়সা প্রতি লিটারে ডিজেলের দাম বাড়ানো হয়েছিল ৷ মঙ্গলবার নিয়ে লাগাতার তিনদিন দাম বাড়ল ডিজেলের ৷ এদিনও ২৫ পয়সা প্রতি লিটারে দাম বৃদ্ধি করা হয়েছে ডিজেলের ৷
advertisement
চার মহানগরে মঙ্গলবার পেট্রোল ও ডিজেলের দাম (Petrol price today)
দিল্লি- পেট্রোল ১০১.৩৯ টাকা, ডিজেল ৮৯.৫৭ টাকা
মুম্বই- পেট্রোল ১০৭.৪৭ টাকা, ডিজেল ৯৭.২১ টাকা
চেন্নাই- পেট্রোল ৯৯.১৫ টাকা, ডিজেল ৯৪.১৭ টাকা
কলকাতা- পেট্রোল ১০১.৮৭ টাকা, ডিজেল ৯২.৬৭ টাকা
সাধারনত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম ৷ দেশের তিনটি সরকারি তেল সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম (Petrol-diesel price today) জারি করে থাকে ৷ তেল সংস্থার ওয়েবসাইটের পাশাপাশি এসএমএস-এর মাধ্যমেও আপনার শহরের পেট্রোল ও ডিজেলের দাম জানতে পারবেন সহজেই ৷ এর জন্য RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol price today: ২২ দিন পর আজ দাম বাড়ল পেট্রোলের, দেখে নিন কলকাতায় দাম বেড়ে কত হল ?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement