advertisement

Petrol diesel price today: বাজেটের আগেই বিরাট রদবদল পেট্রোলের দামে, কলকাতায় কত হল জেনে নিন

Last Updated:

বাজেট ২০২৩ ঘোষণার আগেই দেশের বাজারে তেলের বাড়ল তেলের দাম৷ উত্তরপ্রদেশ, বিহার থেকে শুরু করে বেশ কিছু রাজ্যে খানিকটা বৃদ্ধি পেল জ্বালানি তেলের দাম৷

বাজেটের আগেই বিরাট রদবদল পেট্রোলের দামে, কলকাতায় কত হল জেনে নিন
বাজেটের আগেই বিরাট রদবদল পেট্রোলের দামে, কলকাতায় কত হল জেনে নিন
নয়াদিল্লি:  বাজেট ২০২৩ ঘোষণার আগেই দেশের বাজারে তেলের বাড়ল তেলের দাম৷ বিশ্বের বাজারে অশোধিত তেলের দামে লাগাতার বৃদ্ধির পর আজ সামান্য কমেছে৷ ব্রেন্ট ক্রুডের দাম ২ ডলার কমে ব্যারেল প্রতি ৮৪.৯০ টাকা হয়েছে ৷ প্রায় ২ ডলার দাম কমেছে ডব্লিউবিটিআই-এরও৷
তবে দেশের বাজারে ছবিটা একটু অন্যরকম৷ উত্তরপ্রদেশ, বিহার থেকে শুরু করে বেশ কিছু রাজ্যে খানিকটা বৃদ্ধি পেল জ্বালানি তেলের দাম৷ যদিও দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই অর্থাৎ দেশের চার মহানগরীতে পেট্রোল ডিজেলের দামে কোনও বদল আসেনি৷
advertisement
advertisement
এক নজরে দেখে নেওয়া যাক চার মহানগরীতে পেট্রোল ডিজেলের দাম
দিল্লি- পেট্রোল ৯৬.৬৫ টাকা ডিজেল ৮৯.৮২ টাকা
মুম্বাই- পেট্রোল ১০৬.৩১ টাকা ডিজেল ৯৪.২৭ টাকা
চেন্নাই -পেট্রোল ১০২.৬৩ টাকা ডিজেল ৯৪.২৪টাকা
কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা ডিজেল ৯২.৭৬ টাকা
advertisement
তবে দেশের বেশ কিছু শহরে পেট্রোল ডিজেলের দামে সামান্য বদল এনেছে সরকারি তেল সংস্থাগুলি৷
বিহারের রাজধানী পটনাতে আজ পেট্রোল ৩ পয়সা বেড়ে ১০৭.৬২ টাকা হয়েছে, সঙ্গে ডিজেলও ৩ পয়সা বেড়ে ৯৪.৩৯ টাকা প্রতি লিটার হয়েছে ৷ অন্যদিকে আবার উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে পেট্রোল ১৩ পয়সা বেড়ে ৯৬.৫৭ টাকা হয়েছে, এবং ডিজেলের দাম ১২ পয়সা বেড়ে লিটার প্রতি ৮৯.৭৬ টাকা হয়েছে৷
advertisement
যে যে শহরে আজ বদলেছে জ্বালানি তেলের দাম তা দেখে নেওয়া যাক
নয়ডা-পেট্রোল ৯৬.৬০ টাকা ডিজেল ৮৯.৭৭ টাকা
গাজিয়াবাদ- পেট্রোল ৯৬.২৬ টাকা ডিজেল ৮৯.৪৫ টাকা
লখনউ- পেট্রোল ৯৬.৫৭ টাকা ডিজেল ৮৯.৭৬ টাকা
পটনা- পেট্রোল ১০৭.৬২ টাকা ডিজেল ৯৪.৩৯ টাকা
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol diesel price today: বাজেটের আগেই বিরাট রদবদল পেট্রোলের দামে, কলকাতায় কত হল জেনে নিন
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement