advertisement

Petrol Diesel Prices : ফের দাম বাড়ল অশোধিত তেলের! তাহলে কী আপনার শহরে বাড়বে পেট্রোল ও ডিজেলের দাম

Last Updated:

Petrol Diesel Prices : দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷

#নয়াদিল্লি: বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির মধ্যেই শুক্রবার সরকারি তেল সংস্থাগুলি দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম জারি করে দিয়েছে ৷ এদিনও জ্বালানির দাম অপরিবর্তিত রাখা হয়েছে ৷ তবে অশোধিত তেলের দাম বাড়ায় সংস্থাগুলির উপরে চাপ বাড়তে শুরু করেছে ৷
গ্লোবাল মার্কেটে এদিন ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১০৮.৮ ডলারের আসপাশে এবং WTI-এর ক্ষেত্রে প্রতি ব্যারেলের দাম হয়েছে ১০৭.৪ ডলার ৷ প্রধান অর্থনৈতিক উপদেষ্টা গত মাসে একটি বয়ানে জানিয়েছিলেন, ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১১০ ডলারের বেশি হলে, পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির চাপও বাড়তে থাকবে ৷ এর আগে শেষবার ৬ এপ্রিল দাম বেড়েছিল জ্বালানির ৷ দিল্লিতে ১০৫ এবং মুম্বইয়ে ১২০ টাকা প্রতি লিটার হিসেবে বিক্রি হচ্ছে পেট্রোল ৷
advertisement
advertisement
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম-
  • দিল্লি- পেট্রোল ১০৫.৪১ টাকা, ডিজেল ৯৬.৬৭ টাকা
    • মুম্বই- পেট্রোল ১২০.৫১ টাকা, ডিজেল ১০৪.৭৭ টাকা
    • চেন্নাই- পেট্রোল ১১০.৮৫ টাকা, ডিজেল ১০০.৯৪ টাকা
    • কলকাতা- পেট্রোল ১১৫.১২ টাকা, ডিজেল ৯৯.৮৩ টাকা
    • advertisement
      অন্যান্য শহরে জ্বালানির দাম-
      • নয়ডা- পেট্রোল ১০৫.৪৭ টাকা, ডিজেল ৯৭.০৩ টাকা
      • লখনউ- পেট্রোল ১০৫.২৫ টাকা, ডিজেল ৯৬.৮৩ টাকা
      • পোর্টব্লেয়ার- পেট্রোল ৯১.৪৫ টাকা, ডিজেল ৮৫.৮৩ টাকা
      • পটনা- পেট্রোল ১১৬.২৩ টাকা, ডিজেল ১০১.০৬ টাকা
      • দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ নতুন দাম ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও চেক করতে পারবেন ৷
        advertisement
        এর জন্য কেবল 92249 92249 নম্বরে এসএমএস পাঠাতে হবে ৷ RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷ দিল্লির বাসিন্দা পেট্রোল ও ডিজেলের দাম জানতে চাইলে RSP 102072 লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷
        advertisement
        প্রতিদিন সকাল ৬টায় দেশের সরকারি তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
        Click here to add News18 as your preferred news source on Google.
        ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
        view comments
        বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
        Petrol Diesel Prices : ফের দাম বাড়ল অশোধিত তেলের! তাহলে কী আপনার শহরে বাড়বে পেট্রোল ও ডিজেলের দাম
        Next Article
        advertisement
        উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
        উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
        • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

        • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

        • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

        VIEW MORE
        advertisement
        ফরচুন কুকি
        ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
        fortune cookie
        advertisement