advertisement

Lockdown| আর্থিক মন্দা! একলাফে কর্মীদের ২৫ শতাংশ বেতন ছেঁটে দিল দেশের এই নামী সংস্থা

Last Updated:

ভারতও সেই কবলে পড়েছে৷ লকডাউনের জেরে হোটেল, পর্যটন শিল্প-সহ বিভিন্ন ক্ষেত্র ধুঁকছে৷

#নয়াদিল্লি: করোনা ভাইরাসের অতিমারীর জেরে বিশ্ব অর্থনীতির অবস্থা শোচনীয়৷ আরও খারাপ ভবিষ্যতের প্রমাদ গুনছে বিশ্ববাসী৷ ভারতও সেই কবলে পড়েছে৷ লকডাউনের জেরে হোটেল, পর্যটন শিল্প-সহ বিভিন্ন ক্ষেত্র ধুঁকছে৷ যার নির্যাস, কর্মীদের একলাফে ২৫ শতাংশ বেতন ছেঁটে দিল OYO৷
জানা গিয়েছে, এপ্রিল থেকে এই বেতন ছাঁটাই শুরু হবে৷ ৪ মাস ধরে ২৫ শতাংশ করে বেতন কম পাবেন কর্মীরা৷ এখানেই থামেনি, কিছু কর্মীকে ছুটিতেও পাঠিয়ে দিয়েছে Softbank গোষ্ঠীর সংস্থা OYO হোটেলস অ্যান্ড হোমস৷ রিপোর্ট বলছে, করোনা ভাইরাস ও লকডাউনের জেরে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে হোটেল ও পর্যটন শিল্প৷
advertisement
advertisement
OYO-র সিইও রোহিত কাপুর বুধবার বলেন, 'ভারতের জন্য আমরা খুব কঠিন ও প্রয়োজনীয় পদক্ষেপ করছি৷ আমরা কর্মীদের বলেছি, বেতনে ২৫ শতাংশ ছাঁটাই দয়া করে গ্রহণ করুন৷' কিছু কর্মীকে আরও সুযোগ সুবিধায় ছাঁটাই করে ছুটিতে পাঠানো হয়েছে ৪ মে থেকে অগাস্ট পর্যন্ত, জানান তিনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Lockdown| আর্থিক মন্দা! একলাফে কর্মীদের ২৫ শতাংশ বেতন ছেঁটে দিল দেশের এই নামী সংস্থা
Next Article
advertisement
Nitin Nabin Meeting: এক মাসের জন্য ‘হোমওয়ার্ক’ দিয়ে দিলেন নিতিন নবীন! সামনেই ভোট, কী কী করতে হবে...বঙ্গের বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক
এক মাসের ‘হোমওয়ার্ক’ দিয়ে দিলেন নিতিন নবীন! সুকান্তর বাড়িতে বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক
  • সুকান্ত মজুমদারের বাড়িতে নিতিন নবীন

  • বঙ্গের বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক

  • দু’ঘণ্টা ধরে বৈঠক, নিলেন সংসদীয় এলাকা ভিত্তিক রিপোর্ট কার্ড

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement