advertisement

Business Idea: হাঁস-মুরগি অতীত! এই পাখি চাষে বাজিমাত বড়া গ্রামের গৃহবধূর, দিনে হাজার ডিম বিক্রি করে হচ্ছে অঢেল আয়

Last Updated:

North 24 Parganas Business Idea: হাঁস বা মুরগি নয়, কোয়েল পাখি পালন করে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন বড়া গ্রামের এক গৃহবধূ। প্রতিদিন হাজারেরও বেশি ডিম বিক্রি এবং মাংস থেকে উপার্জিত আয়ে এখন তিনি স্বনির্ভর। জানুন তাঁর এই অভাবনীয় সাফল্যের গল্প।

+
কোয়েল

কোয়েল পাখি প্রতিপালন

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: কোয়েল প্রতিপালনেই এখন স্বনির্ভর জেলার এই গৃহবধূ। পথ দেখাচ্ছেন অন্যদেরও। ঠাকুরনগরের বড়া গ্রামের গৃহবধূ সন্ধ্যা রায়ের সাফল্যের কাহিনী এখন এলাকায় চর্চার বিষয়। একসময় বাড়িতে পোষার জন্য কয়েকটি হাঁস-মুরগি কিনতেই যাকে হাটে যেতে হয়েছিল, আজ সেই মহিলা কোয়েল পাখি প্রতিপালন করেই হয়ে উঠেছেন স্বনির্ভর।
লকডাউনের কঠিন সময়ে মাত্র ছ’টি কোয়েল পাখি দিয়ে শুরু করা উদ্যোগই আজ রূপ নিয়েছে কয়েক হাজার পাখির খামারে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গৃহবধূ সন্ধ্যা রায় কোয়েল পাখি প্রতিপালনের দিকে ঝুঁকেছিলেন সহজ যত্ন ও তুলনামূলক কম খরচের কারণে। হাঁস-মুরগির মতোই প্রতিপালন সহজ হলেও কোয়েলের ক্ষেত্রে বিশেষ কিছু বিষয়ে নজর দিলে লাভের অঙ্ক অনেকটাই বেড়ে যায়। সেই কৌশলই কাজে লাগিয়ে আজ সফল তিনি।
advertisement
advertisement
বর্তমানে সন্ধ্যা রায়ের খামারে রয়েছে হাজারের উপর কোয়েল পাখি। প্রতিদিন গড়ে প্রায় এক হাজার কোয়েল ডিম বিক্রি করছেন তিনি। প্রতিটি ডিম বিক্রি হয় তিন টাকা করে। পাশাপাশি কোয়েল পাখিও ৬০ থেকে ৭০ টাকা দরে বিক্রি করে ভাল আয় হচ্ছে বলে জানান তিনি। গড়ে মাসে লক্ষের কাছাকাছি রোজগার হচ্ছে বলেই জানা যাচ্ছে, যদিও সবসময় একই রোজগার থাকে না। খামারের পাখিদের দেখভালের দায়িত্ব সম্পূর্ণ নিজের হাতেই সামলান সন্ধ্যা রায়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাঁর এই সাফল্য শুধু নিজের স্বাবলম্বিতাই নয়, এলাকার অন্যান্য গৃহবধূ ও যুবকদের কাছেও অনুপ্রেরণা হয়ে উঠেছে। কোয়েল প্রতিপালনের মাধ্যমে কীভাবে অল্প পুঁজি দিয়ে স্বনির্ভর হওয়া যায়, সেই পথই আজ দেখাচ্ছেন ঠাকুরনগরের এই গৃহবধূ।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: হাঁস-মুরগি অতীত! এই পাখি চাষে বাজিমাত বড়া গ্রামের গৃহবধূর, দিনে হাজার ডিম বিক্রি করে হচ্ছে অঢেল আয়
Next Article
advertisement
Ranveer Singh: "কোনও সুপারস্টার আইনের উপরে নয়", কান্তারা কাণ্ডে রণবীর সিং-কে তীব্র তিরস্কার কর্ণাটক হাইকোর্টের
"কোনও সুপারস্টার আইনের উপরে নয়",কান্তারা কাণ্ডে রণবীর সিং-কে তিরস্কার কর্ণাটক হাইকোর্টের
  • রণবীর সিং কান্তরা ছবির 'দাইভা' দৃশ্যটি অনুকরণ করেছিলেন।

  • ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছিল এবং তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল।

  • কর্ণাটক হাইকোর্ট সুপারস্টারে তীব্র তিরস্কার করেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement