advertisement

South 24 Parganas News: নবদুর্গা পুজো কমিটির অফিসে তাণ্ডব! ভাঙচুর ও নগদ টাকা লুঠ, হুলস্থুল গড়িয়ায়

Last Updated:

South 24 Parganas News: গড়িয়া নবদুর্গা পুজো কমিটির অফিসে ব্যাপক ভাঙচুর ও নগদ টাকা লুঠের অভিযোগ। পুজো কমিটির সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

নবদুর্গা পুজো কমিটির অফিসে ভাঙচুর 
নবদুর্গা পুজো কমিটির অফিসে ভাঙচুর 
দক্ষিণ ২৪ পরগনা,গড়িয়া, সুমন সাহা: কলকাতার অন্যতম প্রাচীন ও বৃহৎ গড়িয়া নবদুর্গা পুজো কমিটির অফিসে ভাঙচুর ও নগদ লোপাটের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুজো কমিটির দাবি, সকালে হঠাৎই কয়েকজন দুষ্কৃতী অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং অফিসের আসবাবপত্র তছনছ করে দেয়।
পুজো কমিটি সূত্রে জানা গিয়েছে, অফিস ঘরের আলমারি ভেঙে সেখানে রাখা নগদ টাকা নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। ঠিক কত টাকা লোপাট হয়েছে, তা এখনও স্পষ্ট করে জানানো না হলেও, উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ছিল বলে দাবি কমিটির একাধিক সদস্যের। শুধু ভাঙচুর বা চুরির অভিযোগই নয়, ঘটনার সময় আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।  পুজো কমিটির সদস্যদের দাবি, দুষ্কৃতীরা অত্যন্ত ভয়ভীতি সৃষ্টি করে ঘটনাস্থল থেকে বেরিয়ে যায়। যার ফলে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
advertisement
advertisement
এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তোলা হয়েছে অমিত গাঙ্গুলির বিরুদ্ধে। তবে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অমিত গাঙ্গুলি। তাঁর দাবি, “এই ঘটনার সঙ্গে আমার কোনও যোগ নেই। আমাকে ইচ্ছাকৃতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।” একইভাবে অভিযোগ মানতে নারাজ তাঁর সহযোগী হিসেবে অভিযুক্ত সন্দীপ প্রামাণিকও। তিনিও নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনার পর গড়িয়া নবদুর্গা পুজো কমিটির পক্ষ থেকে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা জানতে প্রত্যক্ষদর্শীদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: নবদুর্গা পুজো কমিটির অফিসে তাণ্ডব! ভাঙচুর ও নগদ টাকা লুঠ, হুলস্থুল গড়িয়ায়
Next Article
advertisement
West Bengal Weather Update: তাপমাত্রা ফের কমার সম্ভাবনা ! থাকবে কুয়াশাও, জেনে নিন রাজ্যের আবহাওয়ার আপডেট
তাপমাত্রা ফের কমার সম্ভাবনা ! থাকবে কুয়াশাও, জেনে নিন রাজ্যের আবহাওয়ার আপডেট
  • তাপমাত্রা ফের কমার সম্ভাবনা !

  • থাকবে কুয়াশাও

  • আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement