advertisement

আর দাঁড়াতে হবে না লাইনে, এবার বাড়িতে বসেই বুক করে নিন ব্যাঙ্কের স্লট

Last Updated:

বাড়িতে বসেই ব্যাঙ্কের টাইম স্লট বুক করতে পারবেন গ্রাহকরা ৷ মনে করা হচ্ছে দেশের অন্য রাজ্যেও এরকম পরিষেবা চালু করা হতে পারে ৷

#নয়াদিল্লি: করোনার প্রকোপ থেকে বাঁচতে সতর্ক থাকতে হবে সবাইকে ৷ সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক ৷ করোনার মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখা এবং বাড়িতে থাকায় একমাত্রা উপায় বলে বারেবারে জানানো হয়েছে প্রশাসন ও বিশেষজ্ঞদের তরফে ৷ লকডাউনে ব্যাঙ্ক খোলা থাকলেও সামাজিক দূরত্ব বজার রাখার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ এই পরিস্থিতির কথা মাথায় রেখে হরিয়ানায় একটি নতুন পরিষেবা চালু করা হয়েছে ৷ এখানে বাড়িতে বসেই ব্যাঙ্কের টাইম স্লট বুক করতে পারবেন গ্রাহকরা ৷ মনে করা হচ্ছে দেশের অন্য রাজ্যেও এরকম পরিষেবা চালু করা হতে পারে ৷ পোস্টাল ব্যাঙ্ক সার্ভিসের মাধ্যমে ক্যাশ ডেলিভারির সুবিধা মিলবে ৷ এর জন্য হরিয়ানা সরকারের অর্থ বিভাগ স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটি ও ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের সঙ্গে হাত মিলিয়েছে ৷ তবে এখনও পর্যন্ত অন্য রাজ্য এই বিষয়ে কোনও ঘোষণা করেনি ৷
ইংরেজি সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ব্যাঙ্ক স্লট বুকিং করার জন্য সবচেয় প্রথমে https://bankslot.haryana.gov.in ওয়েবসাইটে লগইন করতে হবে ৷ এরপর Book Your Bank slot today- অপশনে ক্লিক করতে হবে ৷ এরপর ব্যাঙ্কের ব্রাঞ্চের IFSC কোড দিতে হবে ৷
IFSC কোড দেওয়ার পর যে ব্রাঞ্চ দেখা যাবে সেটা ভেরিফাই করুন ৷ এরপর তারিখ দিয়ে টাইম স্লট দিয়ে দিন ৷ এর মাধ্যমে আপনার টাইম স্লট বুকিং হয়ে যাবে ৷ এরপর আপনি আপনার স্ট্যাটাসও চেক করতে পারবেন ৷ এর জন্য গ্রাহকের নাম, ১০ ডিজিটের ফোন নম্বর দিয়ে অ্যাপ্লাইয়ে ক্লিক করতে হবে ৷ নতুন পেজ খুলে যাবে এবং দেখা যাবে আপনার সিলেক্ট করা টাইম স্লট বুকিং হয়েছে কিনা দেখাবে ৷ ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে নিতে পারবেন ৷
advertisement
advertisement
পোস্টাল ব্যাঙ্ক সার্ভিসের মাধ্যমে বাড়িতে বসেই ক্যাশ ডেলিভারি চাইলে https://bankslot.haryana.gov.in লগইন করুন ৷ এরপর ash Delivery at home Postal Bank Service অপশনে ক্লিক করুন ৷ এরপর নাম, মোবাইল নম্বর, অ্যামাউন্ট, জেলা , শহর, পিন কোড ও বাড়ির ঠিকানা দিতে হবে ৷ ন্যূনতম ১০০০ টাকা তুলতেই হবে ৷ তার কম হলে হবে না ৷ এবং অধিকতম ১০ হাজার টাকার বাড়িতে বসে তুলতে পারবেন ৷ অ্যাপ্লাই বটনে ক্লিক করতেই নতুন পেজ খুলে যাবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আর দাঁড়াতে হবে না লাইনে, এবার বাড়িতে বসেই বুক করে নিন ব্যাঙ্কের স্লট
Next Article
advertisement
Nitin Nabin Meeting: এক মাসের জন্য ‘হোমওয়ার্ক’ দিয়ে দিলেন নিতিন নবীন! সামনেই ভোট, কী কী করতে হবে...বঙ্গের বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক
এক মাসের ‘হোমওয়ার্ক’ দিয়ে দিলেন নিতিন নবীন! সুকান্তর বাড়িতে বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক
  • সুকান্ত মজুমদারের বাড়িতে নিতিন নবীন

  • বঙ্গের বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক

  • দু’ঘণ্টা ধরে বৈঠক, নিলেন সংসদীয় এলাকা ভিত্তিক রিপোর্ট কার্ড

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement