advertisement

Nirmala Sitharaman on Adani row: 'ভারতীয় বাজার কড়া নিয়ন্ত্রণের মধ্যে থাকে', আদানি বিতর্কে আশ্বস্ত করলেন নির্মলা

Last Updated:
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এক্সক্লুসিভ সাক্ষাৎকার
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এক্সক্লুসিভ সাক্ষাৎকার
নয়াদিল্লি: ভারতে শেয়ার বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা যথেষ্ট কঠোর৷ পাশাপাশি, বাজার নিয়ন্ত্রণের জন্য নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রে অত্যন্ত কড়াকড়ি রয়েছে৷ আদানি বিতর্কে এই প্রথম মুখ খুলে এমনই আশ্বাস দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ
এ দিন নেটওয়ার্ক ১৮-এর গ্রুপ এডিটর রাহুল জোশীকে দেওয়া সাক্ষাৎকারে গত কয়েকদিন ধরে চলতে থাকা আদানিদের সংস্থা নিয়ে বিতর্ক নিয়ে মুখ খোলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ-এর একটি বিস্ফোরক রিপোর্টের পরেই আদানিদের বিভিন্ন সংস্থার শেয়ার দর পড়তে শুরু করেছে৷ আতঙ্ক ছড়িয়েছে লগ্নিকারীদের মধ্যে৷ এসবিআই, এলআইসি-র মতো সংস্থারও আদানিদের সংস্থায় লগ্নি থাকায় সেই আতঙ্ক সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়েছে৷ বিষয়টি নিয়ে আজ উত্তাল হয়ে উঠেছে সংসদ৷
advertisement
advertisement
এই বিতর্কে সাধারণ মানুষ এবং লগ্নিকারীদের আশ্বস্ত করতে চেয়েছেন নির্মলা৷ আদানি বিতর্কে তিনি বলেন, 'ভারতের আর্থিক বাজার খুব ভাল ভাবে নিয়ন্ত্রিত৷ সরকারি নিয়ম পালনের বিষয়ে আমাদের নিয়ন্ত্রক সংস্থাগুলি অত্যন্ত কড়া৷ গত কয়েক দশকে এই সংক্রান্ত অনেক অভিজ্ঞতাও হয়েছে তাদের৷'
advertisement
গৌতম আদানির সংস্থার বিরুদ্ধে শেয়ার দরে বাড়াতে কারচুপি, ভুয়ো লেনদেন সহ একাধিক অভিযোগ তোলা হয়েছিল হিন্ডেনবার্গ রিপোর্টে৷ যদিও সেই সমস্ত অভিযোগই অস্বীকার করেছে সংস্থা৷ এই বিতর্কের মধ্যেই বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আদানির গোষ্ঠীর তিনটি সংস্থার উপরে স্বল্প মেয়াদী নজরদারি শুরু করেছে৷
advertisement
এ দিন আদানি গোষ্ঠীতে এসবিআই এবং এলআইসি-র বিনিয়োগ নিয়েও আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ নির্মলা সীতারমণ বলেন, 'আদানি বিতর্কে এসবিআই এবং এলআইসি-র পক্ষ থেকে আলাদা আলাদা বিবৃতি জারি করা হয়েছে৷ আদানিদের সংস্থায় এলআইসি এবং এসবিআই-এর বিনিয়োগ নির্ধারিত সীমার মধ্যেই রয়েছে৷ আর দুই সংস্থাই লাভজনক অবস্থায় রয়েছে৷'
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Nirmala Sitharaman on Adani row: 'ভারতীয় বাজার কড়া নিয়ন্ত্রণের মধ্যে থাকে', আদানি বিতর্কে আশ্বস্ত করলেন নির্মলা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement