advertisement

কংগ্রেস ব্যাঙ্ক দুর্নীতি আটকাতে ব্যর্থ হয়েছিল, রাহুল গান্ধীকে জবাব নির্মলার

Last Updated:

ঋণ খেলাফিদের তালিকা নিয়ে মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী, তার জবাব দিলের নির্মলা

#নয়া দিল্লি:‌ চালু খাতা গতকালই বেশ কয়েকজন ঋণ খেলাফির নাম বাদ দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। তাই নিয়ে আজ মুখ খুলেছিলেন রাহুল গান্ধী ও কংগ্রেসের মুখপাত্র রনদীপ সুরজেওয়ালা। আর কংগ্রেসের সেই প্রতিক্রিয়ার জবাব দিলেন নির্মলা সীতারমণ। একের পর এক ট্যুইটে তিনি বিদ্ধ করলেন কংগ্রেসকে। তাঁর অভিযোগ, কংগ্রেস কোনওদিনই দেশের ব্যাঙ্কিং সেক্টরের উন্নতিতে ও ঋণ কমানোর কাজে উদ্যোগ নেয়নি। আজ দেশের মানুষকে তাঁরা ভুল বোঝাচ্ছেন।
এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি উল্লেখ করেন প্রাক্তন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজনের কথাও। তিনি বলেন, ‘‌শ্রী রঘুরাম রাজন আগে একাধিকবার বলেছেন, ২০০৬ সাল থেকে ২০০৮ সাল, যখন কেন্দ্রে ইউপিএ সরকার ছিল, তখন একাধিক রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে প্রচুর পরিমাণে এনপিএ জমা হয়েছিল। কিন্তু সেগুলি আদায়ে কংগ্রেস সরকার চেষ্টা করেনি। এঁরা ঋণ খেলাফি করেছে জেনেও রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলি ঋণ দিয়েছিল।
advertisement
advertisement
advertisement
এর আগে কংগ্রেসর পথ থেকে রাহুল গান্ধী অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার ৬৮ হাজার কোটি টাকা ঋণ মকুব করে দিয়েছে ৫০ জনের। এদের মধ্যে রয়েছেন নীরব মোদি, মেহুল চোকসি, বিজয় মালিয়ার মতো লোকেরা। মঙ্গলবার একটি তথ্যের অধিকার মামলায় এই বিষয়টি প্রকাশ্যে আসে। রাহুল গান্ধী অভিযোগ করেন ২০১৯ সাল থেকে ৬.‌৬৬ লক্ষ কোটি টাকা ঋণ মকুব করেছে। রাহুল গান্ধী বলেন, ‘‌আরবিআই এখ নীরব মোদি, মেহুল চোকসি সহ বিজেপির সব বন্ধুদের নাম ব্যাঙ্ক জালিয়াতির মামলায় উল্লেখ করেছে।’‌
advertisement
অভিযোগ করেছেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালাও। তিনি প্রধানমন্ত্রীর এই বিষয়ে জবাব দাবি করেছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
কংগ্রেস ব্যাঙ্ক দুর্নীতি আটকাতে ব্যর্থ হয়েছিল, রাহুল গান্ধীকে জবাব নির্মলার
Next Article
advertisement
Nitin Nabin Meeting: এক মাসের জন্য ‘হোমওয়ার্ক’ দিয়ে দিলেন নিতিন নবীন! সামনেই ভোট, কী কী করতে হবে...বঙ্গের বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক
এক মাসের ‘হোমওয়ার্ক’ দিয়ে দিলেন নিতিন নবীন! সুকান্তর বাড়িতে বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক
  • সুকান্ত মজুমদারের বাড়িতে নিতিন নবীন

  • বঙ্গের বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক

  • দু’ঘণ্টা ধরে বৈঠক, নিলেন সংসদীয় এলাকা ভিত্তিক রিপোর্ট কার্ড

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement