advertisement

Money Making Tips: শুধুমাত্র গ্রামেই নয়, শহরেও এখন এর জনপ্রিয়তা দিগুণ ! এই কাজে স্বনির্ভর হচ্ছেন বাড়ির মহিলারা

Last Updated:

Money Making Tips: বহু মানুষ বড়ির ব্যবসা করে থাকে। পুরুষদের পাশাপাশি বাড়ির মহিলারাও এই ব্যবসা করে থাকেন।

+
বড়ি

বড়ি

শীতের মরশুম শুরু হতেই বালুরঘাট শহর সহ শহর লাগুয়া একাধিক জায়গায় বড়ি তৈরির কাজ শুরু হয়েছে জোর কদমে। বছরের অন্যান্য সময়গুলিতে চাহিদা কম বেশি থাকলেও শীত শুরু হতেই কয়েকগুণ বেড়ে যায় বড়ির চাহিদা। এর ফলে বহু মানুষ বড়ির ব্যবসা করে থাকে। পুরুষদের পাশাপাশি বাড়ির মহিলারাও এই ব্যবসা করে থাকেন।
বড়ির চাহিদা থাকে বছর জুড়েই, তবে শীতের মরসুমে এর চাহিদা অনেক গুণ বেড়ে যায। এ সময় গ্রামের হাটবাজারে এ বড়ি খুব বেশি দেখা যায়। তবে শুধুমাত্র গ্রামই নয়, শহরেও এখন এর জনপ্রিয়তা দিগুণ রয়েছে।
advertisement
advertisement
ব্যাপক চাহিদা আছে বলেই ডালের বড়ি বানিয়ে স্বনির্ভর হচ্ছেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহর লাগোয়া ডাকরা এলাকার কার্তিক মহন্ত মানতু ব্যানার্জি বড়ি ব্যবসায়ীরা। এই ডালের বড়ি তৈরি করে তা পাইকারদের কাছে বিক্রি করে ব্যাপক আয়ের দিশা দেখাচ্ছেন তাঁরা।
এবিষয়ে কার্তিক বাবুর কথায়, “মূলত তাঁরা বড়ি দুই ধরনের তৈরি করে থাকেন। একটি নর্মাল অপরটি স্পেশাল। ১৫০ টাকা থেকে করে ২৫০ থেকে ৩০০ টাকা কেজি দরে পাইকারি দামে বিক্রি করে থাকেন এই বড়িগুলি। বিভিন্ন ধরনের মশলা, কুমড়ো সহ একাধিক জিনিস দিয়ে এই স্পেশাল বড়ি তৈরি করা হয়। এই বড়ি সুস্বাদু হওয়ার কারণে বাজারে প্রচুর চাহিদা রয়েছে। এমনকি চাহিদামত বাজারে যোগান পর্যন্ত দেওয়া সম্ভব হয়ে উঠেনা। আর এই বড়ির ব্যবসা করেই প্রতিদিনই গড়ে ৫০০ টাকার উপরে রোজগার হয়ে থাকে তাদের।”
advertisement
বাড়ির মহিলাদের বড়ি তৈরি করে স্বাবলম্বী হবার নজির রয়েছে।
সুস্মিতা গোস্বামী
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: শুধুমাত্র গ্রামেই নয়, শহরেও এখন এর জনপ্রিয়তা দিগুণ ! এই কাজে স্বনির্ভর হচ্ছেন বাড়ির মহিলারা
Next Article
advertisement
Supreme Court on 'Freebies': ভোটের আগে ‘খয়রাতির নীতি’! ‘এ কোন সংস্কৃতি গড়ে তুলছি আমরা?,’ কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের
ভোটের আগে ‘খয়রাতির নীতি’! ‘এ কোন সংস্কৃতি গড়ে তুলছি আমরা?,’কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের
  • সুপ্রিম কোর্ট জানিয়েছে, অধিকাংশ রাজ্যই রাজস্ব ঘাটতির মুখে

  • শীর্ষ আদালতের মতে, খয়রাতির নীতি দেশের আর্থিক উন্নয়নের পথে বড় বাধা

  • বেঞ্চ বলেছে, রাজ্যগুলির উচিত কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে মনোযোগী হওয়া

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement