advertisement

BJP MLA Joins TMC: ভোটের আগেই বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার তৃণমূলে যোগ! বললেন, 'আমার চিন্তার সলিউশন দিদি…'

Last Updated:

BJP MLA Joins TMC: কার্শিয়াংয়ে পদ্ম শিবিরে বড় ভাঙন! তৃণমূল ভবনে এসে জোড়াফুলে যোগ দিলেন বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা।

কার্শিয়াঙের বিজেপি বিধায়ক যোগ দিলেন তৃণমূলে
কার্শিয়াঙের বিজেপি বিধায়ক যোগ দিলেন তৃণমূলে
কলকাতা: কার্শিয়াঙের বিজেপি বিধায়ক যোগ দিলেন তৃণমূলে। বিষ্ণুপ্রসাদ শর্মা বৃহস্পতিবার ব্রাত্য বসু ও শশী পাঁজার সঙ্গে সাংবাদিক সম্মেলনে যোগ দিয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নতুন দলে যোগদান করলেন।
তৃণমূলে যোগ দিয়ে বিষ্ণুপ্রসাদ শর্মা বলেন, ‘জনগণের ভোটকে অনাদর করলাম না। জনগণ খারাপ পাবেন না। আমার উপর বিশ্বাস রেখেছিলেন। আমি আজ তৃণমূলে ঢুকেছি। গত পাঁচ বছরে অনেক কিছু দেখেছি। শিখেছি। উন্নয়নের জন্য কেন্দ্র টাকা পাঠাত না, সেই দলে ছিলাম। এই কাজ‍ সরকার নিজেই উন্নয়নের কাজ করেছে। আমি দল ছাড়তে পারিনি। কারণ আমার ভোটারদের জন‍্য। পাঁচ বছর আমি দেখেছি… বিশৃঙ্খল রাজনীতি আমাকে ভিতরে ভিতরে আঘাত দিত। ওনারা গোর্খাদের মিথ্যা বলেছেন। আমার জনগণ আমাকে বিশ্বাস করে ভোট দিয়েছেন। আমি কি তাঁদের জন্য জুমলা রাজনীতি করব! ওরা গোর্খাদের জন্য কিছু করবে না।’
advertisement
আরও পড়ুন: রান্নার আগে চাল ভিজিয়ে রাখা কেন জরুরি? কখনও ভেবেছেন? কোন চাল কত সময় ভেজালে উপকার জানুন
বিষ্ণুপ্রসাদ শর্মার বিস্ফোরক দাবি, ‘ইন্টারলোকেটর রেখেছে ওনারা। তাকে হোটেলে রাখছেন । তার খরচ দিচ্ছেন দার্জিলিংয়ের সাংসদ। তাঁর তো অফিস থাকবে, অফিস কোথায়? সাধারণ মানুষের সঙ্গে কোনও যোগাযোগ নেই। নির্বাচনের জন্য এসেছে। বিজেপিকে বিশ্বাস করে দার্জিলিংয়ের উন্নয়ন করতে পারছি না। আমি চিন্তা করলাম। আমার চিন্তার সলিউশন দিদি… আমি এখানে আশ্রয় নিলাম। এসআইআর নিয়ে আমি অনেকবার বিরোধিতা করে পোস্ট করেছি।’
advertisement
advertisement
তৃণমূলে বিষ্ণুপ্রসাদ শর্মা
তৃণমূলে বিষ্ণুপ্রসাদ শর্মা
আরও পড়ুন: ‘উনি ভীষণ দৃঢ়চেতা, অনুপ্রাণিত হই’, কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান ‘ফ্যানগার্ল’ তাপসী পান্নু
২০২১ সালের বিধানসভা নির্বাচনে পাহাড়ের তিনটি আসনেই ধরাশায়ী হয়েছিল ঘাসফুল শিবির। কিন্তু লোকসভা নির্বাচনের পর থেকেই পাহাড়ে রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করে। বিষ্ণুপ্রসাদ শর্মা দীর্ঘদিন ধরেই পৃথক উত্তরবঙ্গ বা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবিতে সরব ছিলেন, যা নিয়ে মাঝেমধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তাঁর মতপার্থক্য তৈরি হত। ভোটের আগে তৃণমূলে যোগ দেওয়ায় পাহাড়ে শক্তি বৃদ্ধি হল শাসকদলের।
advertisement
অমিত সরকার
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
BJP MLA Joins TMC: ভোটের আগেই বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার তৃণমূলে যোগ! বললেন, 'আমার চিন্তার সলিউশন দিদি…'
Next Article
advertisement
Supreme Court on 'Freebies': ভোটের আগে ‘খয়রাতির নীতি’! ‘এ কোন সংস্কৃতি গড়ে তুলছি আমরা?,’ কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের
ভোটের আগে ‘খয়রাতির নীতি’! ‘এ কোন সংস্কৃতি গড়ে তুলছি আমরা?,’কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের
  • সুপ্রিম কোর্ট জানিয়েছে, অধিকাংশ রাজ্যই রাজস্ব ঘাটতির মুখে

  • শীর্ষ আদালতের মতে, খয়রাতির নীতি দেশের আর্থিক উন্নয়নের পথে বড় বাধা

  • বেঞ্চ বলেছে, রাজ্যগুলির উচিত কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে মনোযোগী হওয়া

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement