advertisement

Money Making Tips: সঠিক চাষে লাল মাটিতেও হবে মোটা টাকা আয়! দৃষ্টান্ত স্থাপন মেদিনীপুরের যুবকের, ফলাচ্ছেন গাদা গাদা গোলাপ

Last Updated:

লাল মাটিতে ফুটেছে স্বপ্ন, ভালবাসার লাল গোলাপ চাষে সাফল্যের মুখ দেখছে চন্দ্রকোনার যুবক। শীতকালীন ফুলের রাজা বলা হয় গোলাপকে।

+
গোলাপ

গোলাপ চাষে টাকা রোজগারের উপায়

চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: লাল মাটিতে ফুটেছে স্বপ্ন, ভালবাসার লাল গোলাপ চাষে সাফল্যের মুখ দেখছে চন্দ্রকোনার যুবক। শীতকালীন ফুলের রাজা বলা হয় গোলাপকে। এই সুন্দর ফুল শুধু শীতের শোভাই বাড়ায় না, অনেকের জীবিকাও গড়ে দেয়। তেমনই এক উদাহরণ তৈরি করেছেন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এলাকার এক যুবক—সন্তু ঘোষ।
চন্দ্রকোনার বক্সিবাগান এলাকায় প্রায় দুই বিঘা লাল মাটির জমিতে গোলাপ চাষ করে নিজের ভাগ্য গড়ে তুলছেন তিনি। একসময় চাষের অনিশ্চয়তা ও ক্ষতির ভয়ে অনেকেই ফুলচাষ থেকে দূরে থাকলেও, সন্তু সেই ভয়কে জয় করেছেন পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে। প্রতিদিন নিজের বাগানে ঘন্টার পর ঘন্টা সময় দেন গোলাপের পরিচর্যায়। নিয়মিত জল, সার, ওষুধ প্রয়োগ থেকে শুরু করে পোকামাকড়ের হাত থেকে গাছ বাঁচান—সব কাজ নিজে করেন তিনি।
advertisement
advertisement
ফলও মিলছে হাতেনাতে। শীত পড়তেই তার লাল টুকটুকে গোলাপ বাজারে দারুণ চাহিদা পেয়েছে। প্রতিদিন স্থানীয় বাজারে ফুল বিক্রি করে ভালই লাভ করছেন সন্তু। বর্তমানে গোলাপের দামও বেশ ভাল, ফলে খরচ বাদ দিয়েও উল্লেখযোগ্য মুনাফা হচ্ছে তার। সন্তুর কথায়, “প্রথমে.ভাবতাম লাল মাটিতে গোলাপ চাষ কঠিন হবে। কিন্তু সঠিক পরিচর্যা ও সময়মতো যত্ন নিলে ফলন দারুণ হয়। এখন তো অন্য চাষিরাও উৎসাহ পাচ্ছেন।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গ্রামের মানুষ এখন তাকে অনুপ্রেরণার প্রতিক হিসেবে দেখছেন। তার সাফল্য দেখেই আশেপাশের আরও অনেকে ফুলচাষে আগ্রহী হচ্ছেন। লাল মাটির বুকে ফুটে থাকা সন্তুর গোলাপ আজ শুধু ফুল নয়, তার স্বপ্ন ও পরিশ্রমের রঙিন প্রতীক।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: সঠিক চাষে লাল মাটিতেও হবে মোটা টাকা আয়! দৃষ্টান্ত স্থাপন মেদিনীপুরের যুবকের, ফলাচ্ছেন গাদা গাদা গোলাপ
Next Article
advertisement
BAFTA 2026: ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
  • মণিপুরী ভাষার সিনেমা "বুং" পেল BAFTA পুরস্কার

  • সেরা শিশু ও পারিবারিক ছবির (Best Children’s & Family Film) জন্য বাফটা সম্মান

  • ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement