advertisement

Money Making Ideas: লাফিয়ে লাফিয়ে বাড়বে লাভের অঙ্ক! বিশেষ এই প্রজাতির জামরুল একবার লাগান ক্ষেতে, মালামাল হওয়া আটকায় কে

Last Updated:

নোনা মাটিতে লাল জামরুল! বাহারি এই ফলে লাভ বাড়ছে চাষীর

+
লাল

লাল জামরুল চাষ 

সুন্দরবন: প্রাকৃতিকভাবে লবণাক্ত মাটির জন্য সুন্দরবন অঞ্চল ফল চাষের জন্য খুব একটা উপযুক্ত নয় বলেই ধারণা ছিল বহুদিন। কিন্তু সেই ধারণা ভেঙে দিয়েছেন এলাকার কিছু উদ্যমী কৃষক। তারা প্রমাণ করে দিয়েছেন উপযুক্ত যত্ন, সঠিক বীজ এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করলে এই প্রতিকূল মাটিতেও ফল চাষ সম্ভব।
সুন্দরবনের বুকে গড়ে উঠছে রঙিন ফলের বাগান। সাধারণত বিদেশি ফল হিসেবে পরিচিত লিচু ও আঙুর, আর পাশাপাশি আমাদের দেশের প্রিয় জামরুল ফল এই তিনটি ফলের চাষ এবার নজর কাড়ছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর, কুলতলী, দক্ষিণ বারাসাত, বারুইপুর এই সমস্ত এলাকায়। প্রাকৃতিকভাবে লবণাক্ত মাটির জন্য সুন্দরবন অঞ্চল ফল চাষের জন্য খুব একটা উপযুক্ত নয় বলেই ধারণা ছিল বহুদিন।
advertisement
আরও পড়ুন: বদলে যাবে মৌসুনি দ্বীপ! সুবিধা বাড়বে স্থানীয় থেকে পর্যটকদের, পুরো কাহিনি শুনলে খুশিতে লাফাবেন
কিন্তু সেই ধারণা ভেঙে দিয়েছেন এলাকার কিছু উদ্যমী কৃষক। তারা প্রমাণ করে দিয়েছেন উপযুক্ত যত্ন, সঠিক বীজ এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করলে এই প্রতিকূল মাটিতেও ফল চাষ সম্ভব। বিশেষ করে জামরুল লিচু ও আঙুরের মতো বিদেশি ফল এখানে সফলভাবে চাষ হচ্ছে। এখন জামরুল, লিচু ও আঙুর গাছ ঘিরে কৌতূহল ও আনন্দে মেতে উঠেছেন স্থানীয় মানুষ। মাঠে মাঠে থোকা থোকা আঙুর, গাছে গাছে ঝুলে থাকা রঙিন জামরুল এবং দেখে যেন মনে হয় দক্ষিণ ভারত নয়, বরং দক্ষিণ ২৪ পরগনাই হয়ে উঠেছে ফলের এক নতুন উপত্যকা।
advertisement
advertisement
আরও পড়ুন: বছরের ৩৭ বার! সুন্দরবনে জঙ্গল ঘেঁষা লোকালয়ে বারবার হানা দক্ষিণরায়ের
তবে সমস্যা একটাই: সুন্দরবনের প্রতি বছর কখনও ঘূর্ণিঝড়, কখনও অতিবৃষ্টি, আবার কখনও কীটপতঙ্গের আক্রমণে প্রচুর ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকেরা। অনেক বাগানে কুইন্টাল কুইন্টাল জামরুল ফল গাছ থেকে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। এতে চাষিরা আর্থিকভাবে বড়সড় ক্ষতির মুখে পড়েছেন। তবে এই জেলায় বর্তমানে লাল জামরুল চাষ হচ্ছে এবং সহজেই বাজারে পাওয়া যাচ্ছে। এর ফলে কৃষকদের আয় যেমন বাড়ছে, তেমনি ফলপ্রেমী মানুষরাও পাচ্ছেন নতুন স্বাদ।
advertisement
সুমন সাহা
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Ideas: লাফিয়ে লাফিয়ে বাড়বে লাভের অঙ্ক! বিশেষ এই প্রজাতির জামরুল একবার লাগান ক্ষেতে, মালামাল হওয়া আটকায় কে
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement