advertisement

Aadhaar Data Leak: Alert! সরকারি ওয়েবসাইট থেকে লিক হয়ে গিয়েছিল কোটি কোটি কৃষকদের আধার কার্ডের ডেটা....

Last Updated:

Aadhaar Data Leak: কী কী ডিটেল লিক হয়েছে ?

#নয়াদিল্লি: দেশের নাগরিকদের জন্য বর্তমানে আধার কার্ড এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য ৷ ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা থেকে গ্যাস বুকিং, সব ক্ষেত্রেই আধার নম্বর অত্যন্ত জরুরি ৷ আধার কার্ডে দেশের নাগরিকদের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য থাকে ৷ ফলে আধারের তথ্য অন্য হাতে পড়লে বড় সমস্যার মুখে পড়তে হতে পারে ৷  জানা গিয়েছে, ফের একবার আধার কার্ডের ডেটা লিক হয়ে গিয়েছে ৷ সরকারি একটি ওয়েবসাইট থেকে আধার কার্ডের ডেটা লিক হয়ে গিয়েছে ৷
একটি সিকিউরিটি রিসার্চের ওয়েবসাইট অনুযায়ী, দেশের কৃষকদের সুবিধার্থে তৈরি করা Pradhan Mantri Kisan Samman Nidhi যোজনার পোর্টাল থেকে প্রায় ১১ কোটি কৃষকদের আধার ডেটা লিক হয়ে গিয়েছে ৷ এই তথ্য ভুল হাতে পড়ে গেলে সাইবার অপরাধীরা সেগুলির অপব্যবহার করতে পারবেন বলে আশঙ্কা করা হচ্ছিল ৷ এর আগেও আধার ডেটা লিক হওয়ায় সমস্যায় পড়তে হয়েছে ৷
advertisement
advertisement
কী কী ডিটেল লিক হয়েছে ?
সিকিউরিটি রিসার্চর অতুল নায়র একটি পোস্ট জানিয়েছে, পিএম কিষান যোজনার ওয়েবসাইটের রেজিস্টার্ড কৃষকদের আধার নম্বর লিক হয়ে গিয়েছে ৷ পোর্টালে একটি বাগের জন্য ওয়েবসাইটের একটি অংশে পিএম কিষান সম্মান নিধি যোজনায় নথিভুক্ত কৃষকদের আধার নম্বর দেখা যাচ্ছিল ৷ এরপর সরকারের তরফে কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিমকে ( CERT-In) রিপোর্ট করা হয়েছে ৷
advertisement
কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিম এই রিপোর্টকে তৎকাল নোডাল এজেন্সির মাধ্যমে নির্দিষ্ট আধিকারিকদের ডিটেল পাঠানো হয় এবং কয়েক মাসের মধ্যে সমস্যা ঠিক করে দেওয়া হয়েছে ৷ নায়র তাদের পোস্ট লিখেছেন, জানুয়ারিতে হওয়া এই সমস্যার সমাধান মে মাসের শেষে ঠিক করে দেওয়া হয়েছে ৷
advertisement
২০১৯ সালে কৃষকদের সরাসরি আর্থিক সাহায্য করার উদ্দেশ্যে পিএম কিষান যোজনার শুরু করা হয়েছিল ৷ এর জন্য সরকারি এই ওয়েবসাইটে কৃষকদের নাম নথিভুক্ত করা হয়েছে ৷ এখন প্রায় ১১ কোটি কৃষকদের নাম নথিভুক্ত করা হয়েছে ৷ এই যোজনায় কৃষকদের প্রতি চার মাসে ২০০০ টাকা দেওয়া হয় ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Aadhaar Data Leak: Alert! সরকারি ওয়েবসাইট থেকে লিক হয়ে গিয়েছিল কোটি কোটি কৃষকদের আধার কার্ডের ডেটা....
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement