advertisement

LPG Gas Connection: বাড়ির LPG গ্যাস কানেকশনের জন্য এবার দিতে হবে বেশি দাম, বাড়ল রেগুলেটারের দামও

Last Updated:

LPG Gas Connection: মানিটকন্ট্রল ডট কমের একটি রিপোর্ট অনুযায়ী, ১৪.২ কিলোগ্রামের সিলিন্ডারের সিকিউরিটি অ্যামাউন্ট ৭৫০ টাকা বাড়ানো হয়েছে ৷

#নয়াদিল্লি: রান্নার গ্যাসে ব্যবহার হওয়া বস্তুর দামে বেশ কয়েকদিন ধরে দাম বেড়েছে ৷ এবার রান্নার গ্যাসের নতুন কানেকশন নেওয়ার জন্য দিতে হবে বেশি টাকা ৷ পেট্রোলিয়াম সংস্থাগুলি আগামিকাল অর্থাৎ ১৬ জুন থেকে লাগু করা হবে ৷
মানিটকন্ট্রল ডট কমের একটি রিপোর্ট অনুযায়ী, ১৪.২ কিলোগ্রামের সিলিন্ডারের সিকিউরিটি অ্যামাউন্ট ৭৫০ টাকা বাড়ানো হয়েছে ৷ পাঁচ কিলোগ্রামের সিলিন্ডারের জন্য এবার ৩৫০ টাকা বেশি দিতে হবে ৷ সিলিন্ডারের সঙ্গে যে গ্যাস রেগুলেটর দেওয়া হয় তার দামও ১০০ টাকা বাড়ানো হয়েছে ৷ উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা দ্বিতীয় সিলিন্ডার নিলে দিতে হবে বেশি টাকা ৷
advertisement
advertisement
কত টাকা বাড়ল দাম ?
এবার নয়া রান্নার গ্যাস কানেকশন নেওয়ার জন্য উপভোক্তাদের ২২০০ টাকা দিতে হবে ৷ এর আগে এর জন্য ১৪৫০ টাকা দিতে হত ৷ একই ভাবে এখানে সিলিন্ডারের সিকিউরিটি হিসেবে ৭৫০ টাকা বেশি জমা দিতে হবে ৷ এর পাশাপাশি রেগুলেটরের জন্য ২৫০ টাকা, পাসবুকের জন্য ২৫ এবং পাইপের জন্য ১৫০ টাকা আলাদা করে দিতে হবে ৷ এই হিসেবে প্রথমবার গ্যাস সিলিন্ডার কানেকশনের জন্য মোট ৩৬৯০ টাকা খরচা করতে হবে ৷ দুটি সিলিন্ডার নিলে সিকিউরিটি হিসেবে দিতে হবে ৪৪০০ টাকা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LPG Gas Connection: বাড়ির LPG গ্যাস কানেকশনের জন্য এবার দিতে হবে বেশি দাম, বাড়ল রেগুলেটারের দামও
Next Article
advertisement
Purba Bardhaman News: অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
  • কঠোর পরিশ্রমের যে কোনও বিকল্প নেই তা দেখিয়ে দিলেন পূর্ব বর্ধমানের ভাতারের কুন্তল। প্রথম বছরে আশানুরূপ সাফল্য আসেনি। হতাশ না হয়ে আবারও পরীক্ষায় বসেছিল সে। এবার মিলল আশাতীত সাফল্য। এবারের সর্বভারতীয় জয়েন্টে রাজ্যে প্রথম হয়েছে কুন্তল।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement