advertisement

LPG Commercial Cylinders: আজ থেকে বিপুল দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের !

Last Updated:

কর্মাশিয়াল সিলিন্ডারের দাম প্রায় ২৬৬ টাকা বাড়ানো হয়েছে ৷

#নয়াদিল্লি: বিপুল দাম বাড়ানো হল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (LPG Price) ৷ আশঙ্কা করা হচ্ছিল রান্নার গ্যাসের দাম বাড়ানো হতে পারে ৷ একদিকে পেট্রোল ও ডিজেলের আকাশছোঁয়া দাম ৷ অন্যদিকে রান্নার গ্যাসের আর ও দাম বৃদ্ধির জেরে নাভিশ্বাস উঠতে চলেছিল মধ্যবিত্তের ৷ তবে এবারের মতো কিছুটা স্বস্তি মিলল ৷ বাড়ির রান্নার গ্যাস নয়, এবার দাম বাড়ানো হল বাণিজ্যিক গ্যাসের ৷ হোটেল-রেস্তরাঁ ব্যবসায়ীরা এর জেরে প্রভাবিত হতে চলেছে ৷
কর্মাশিয়াল সিলিন্ডারের দাম প্রায় ২৬৬ টাকা বাড়ানো হয়েছে ৷ দিল্লিতে ১৯ কিলোর বাণিজ্যিক সিলিন্ডারের দাম সোমবার থেকে ১৭৩৪ টাকা থেকে বেড়ে ২০০০.৫০ টাকা হতে চলেছে ৷ বাড়ির রান্নার গ্যাসের দামে এদিন কোনও বদল করা হয়নি ৷
advertisement
advertisement
মুম্বইতে কর্মাশিয়াল সিলিন্ডারের দাম ১৬৮৩ টাকা থেকে বাড়িয়ে ১৯৫০ টাকা করা হয়েছে ৷ কলকাতায় দাম বেড়ে হয়েছে ২০৭৩.৫০ টাকা ৷ চেন্নাইয়ে ২১৩৩ টাকা ৷
দিল্লিতে ভর্তুকিহীন ১৪.২ কিলোর রান্নার গ্যাসের দাম ৮৯৯.৫০ টাকা ৷ সূত্রের খবর অনুযায়ী, বাড়ির রান্নার গ্যাসের দাম ৬ অক্টোবর বাড়ানো হতে পারে ৷ কলকাতায় ১৪.২ কিলোর রান্নার গ্যাসের দাম ৯২৬ টাকা ৷ চেন্নাইয়ে ৯১৫.৫০ টাকা ৷ অপরিশোধিতে তেলের দাম বৃদ্ধির জেরে শীঘ্রই বাড়ির রান্নার গ্যাসের দাম ১০০০ টাকা পেরিয়ে যেতে চলেছে বলে অনুমান করা হচ্ছে ৷ চলতি বছরে জানুয়ারি থেকে রান্নার গ্যাসের দাম ৬৯৪ টাকা থেকে বেড়ে ৮৯৯.৫০ টাকা হয়ে গিয়েছে ৷
advertisement
বর্তমান নিয়ম অনুযায়ী, প্রত্যেক পরিবারকে ১৪.২ কিলোগ্রামে ১২টি সিলিন্ডারে ভর্তুকি দেওয়া হয়ে থাকে ৷ ১২ টা সিলিন্ডারের বেশি লাগলে ভর্তুকিহীন দামে সিলিন্ডার কিনতে হবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LPG Commercial Cylinders: আজ থেকে বিপুল দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement