advertisement

Dhanteras 2021- এই ধনতেরসে আরও বাড়বে সোনার চাহিদা ?

Last Updated:

বর্তমানে সোনার দাম অনেকটাই কমেছে ৷ ফলে স্বাভাবিক ভাবেই সোনার চাহিদা বাড়তে পারে ৷

#নয়াদিল্লি: ধনতেরসে (Dhanteras 2021)সোনা কেনা শুভ মনে করা হয় ৷ তাই বছরের এই সময়টাই প্রচুর মানুষ সোনা বা রুপো কিনে থাকেন ৷ তবে করোনার জেরে পরিস্থিতি বেশ অনেকটাই বদলে গিয়েছে ৷ তবে গত বছরের তুলনায় এবছর সোনার চাহিদা তুঙ্গে থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ সরাফা বাজারের সোনার ব্যবসায়ীরা ধনতেরসে জোরদার বিক্রির অনুমান করছেন ৷ কোভিড ১৯ এর তৃতীয় ঢেউ আসার সম্ভাবনা যত ক্ষীন হচ্ছে ততই উৎসবের মরশুমে মজেছেন মানুষ ৷ এর পাশাপাশি বর্তমানে সোনার দাম অনেকটাই কমেছে ৷ ফলে স্বাভাবিক ভাবেই সোনার চাহিদা বাড়তে পারে ৷
অনুমান করা হচ্ছে ২০১৯ কোভিড পরিস্থিতির আগের সময়ের মতো স্তরে পৌঁছতে পারে সোনার বিক্রি ৷ এর কারণ বর্তমানে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৬,০০০-৪৭০০০ টাকা যা ২০২০-র তুলনায় প্রায় ৫ শতাংশ কম ৷
advertisement
advertisement
অল ইন্ডিয়া জেমস অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলের সভাপতি আশিষ পেটে জানিয়েছেন, ‘নবরাত্রীর পর থেকেই বাজারে সোনার চাহিদা বেড়েছে ৷ চলতি বছরে মহামারি নিয়ন্ত্রণে থাকায়, সোনার দাম কমে যাওয়ায় এবং বিয়ের সিজনের জেরে মানুষের মধ্যে উৎসাহ বেড়েছে ৷ চলতি বছরে অক্টোবর-নভেম্বর মাসে (Dhanteras 2021)হওয়া বিক্রি গোটা বছরের বিক্রির ৪০ শতাংশ হতে চলেছে ৷’
advertisement
কার্তিক মাসের ত্রয়োদশীর দিন ভগবান ধন্বন্তরীর জন্মৎসব পালন করা হয় ৷ পরিবার ও ব্যবসার সুখ ও সমৃদ্ধির জন্য ধনতেরসের (Dhanteras 2021) পুজো করা হয় ৷ ধনতেরসের দিন গয়না ও বাসন কেনা শুভ মনে করা হয় ৷ বেশিরভাগ মানুষ এদিন সোনা ও রুপোর কয়েন কিনে থাকেন ৷ শুভ দিন বলে এদিন অনেকেই নতুন গাড়ি বা অন্যান্য জিনিসও কেনা পছন্দ করেন ৷ এর পাশাপাশি এদিন ঝাঁটা ও নুন কেনাও শুভ মনে করা হয় ৷ এদিন ধন সম্পত্তি, সুখ ও সমৃদ্ধির জন্য কুবেরের পুজো করা হয়ে থাকে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Dhanteras 2021- এই ধনতেরসে আরও বাড়বে সোনার চাহিদা ?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement