advertisement

LIC-র এই যোজনায় মিলছে ৬টি বিশেষ সুবিধা

Last Updated:

১৮ থেকে ৫৫ বছরের ব্যক্তিরা এই প্ল্যান নিতে পারবেন ৷ এর জন্য কোনও মেডিকেল পরীক্ষার দরকার পড়বে না ৷

#নয়াদিল্লি: নিম্ন মধ্যবিত্তের জন্য এলআইসি-র মাইক্রো ইনস্যুরেন্স প্ল্যান বেশ গুরুত্বপূর্ণ ৷ যে সব মানুষের একটু কম তাদের জন্য এলআইসি মাইক্রো ইনস্যুরেন্স প্ল্যান বেশ লাভজনক ৷ এটি সুরক্ষার পাশাপাশি সেভিংস করতেও সাহায্য করে থাকে ৷ পলিসি হোল্ডারের আচমকা মৃত্যু হলে তার পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করবে এই প্ল্যান ৷ পাশাপাশি পলিসি ম্যাচিউর হওয়ার পর এক সঙ্গে বড় অঙ্কের টাকা দেওয়া হবে ৷ জেনে নিন বিস্তারিত
মিলবে লোনের সুবিধা- এই প্ল্যানে একাধিক ফিচার্স রয়েছে ৷ এই ইনস্যুরেন্সে ৫০ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকার বিমা মিলবে ৷ এটি নন লিঙ্কড ইনস্যুরেন্স প্ল্যান ৷ এই প্ল্যানে পলিসিতে লয়েল্টির সুবিধাও মিলবে ৷ ৩ বছরের জন্য প্রিমিয়াম দিয়ে থাকলে পিলিস হোল্ডার লোন নেওয়ার সুবিধা পাবেন ৷
কে নিতে পারবেন এই প্ল্যান- ১৮ থেকে ৫৫ বছরের ব্যক্তিরা এই প্ল্যান নিতে পারবেন ৷ এর জন্য কোনও মেডিকেল পরীক্ষার দরকার পড়বে না ৷ কেউ ৩ বছরের জন্য প্রিমিয়াম দিয়ে থাকলে এবং তারপর না দিতে পারলে ৬ মাসের জন্য বিমার সুবিধা জারি থাকবে ৷ ৫ বছরের জন্য প্রিমিয়াম দিয়ে থাকলে ২ বছরের জন্য অটো কভার মিলবে ৷ প্ল্যানের সংখ্যা ৮৫১ ৷
advertisement
advertisement
কত বছরের জন্য হবে পলিসি টার্ম- মাইক্রো ইনস্যুরেন্স প্ল্যানের টার্ম ১০ থেকে ১৫ বছরের জন্য হবে ৷ এই প্ল্যানে বার্ষিক, ছ’মাসে, ত্রৈমাসিক বা প্রত্যেক মাসের হিসেবে প্রিমিয়াম দিতে পারবেন ৷ এখানে অ্যাক্সিডেন্টাল রাইডর যুক্ত করার সুবিধা রয়েছে ৷ তবে তার জন্য আলাদা প্রিমিয়াম দিতে হবে ৷
হিসেব অনুযায়ী, ১৮ বছরের ব্যক্তি ১৫ বছরের প্ল্যান নিয়ে থাকলে প্রত্যেক হাজার টাকায় ৫১.৫ টাকা প্রিমিয়াম দিতে হবে ৷ ২৫ বছরের ব্যক্তিকে ৫১.৬০ টাকা প্রিমিয়াম দিতে হবে ৷ ৩৫ বছরের ব্যক্তিকে ৫২.২০ টাকা প্রিমিয়াম দিতে হবে প্রতি হাজার টাকায় ৷ অন্যদিকে ১০ বছরের প্ল্যানে প্রিমিয়াম ৮৫.৪৫ টাকা থেকে ৯১.৯ টাকা প্রতি হাজার টাকায় হবে ৷ পলিসি কেনার পর পছন্দ না হলে ১৫ দিনের মধ্যে প্ল্যান বদলাতে পারবেন ৷ এই পলিসি নিলে ট্যাক্স ছাড় মিলবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LIC-র এই যোজনায় মিলছে ৬টি বিশেষ সুবিধা
Next Article
advertisement
Nitin Nabin Meeting: এক মাসের জন্য ‘হোমওয়ার্ক’ দিয়ে দিলেন নিতিন নবীন! সামনেই ভোট, কী কী করতে হবে...বঙ্গের বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক
এক মাসের ‘হোমওয়ার্ক’ দিয়ে দিলেন নিতিন নবীন! সুকান্তর বাড়িতে বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক
  • সুকান্ত মজুমদারের বাড়িতে নিতিন নবীন

  • বঙ্গের বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক

  • দু’ঘণ্টা ধরে বৈঠক, নিলেন সংসদীয় এলাকা ভিত্তিক রিপোর্ট কার্ড

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement