advertisement

মাত্র ২৩৩ টাকায় LIC-র এই পলিসি নিলে পেয়ে যাবেন ১৭ লক্ষের বেশি টাকা!

Last Updated:

দেখে নিন কীভাবে পেয়ে যাবেন ১৭ লক্ষ টাকা-

#নয়াদিল্লি: LIC-র একাধিক পলিসি রয়েছে যাতে ইনভেস্ট করে আপনিও সহজেই হতে পারবেন লক্ষপতি ৷ এরকমই একটি স্কিম হচ্ছে এলআইসি জীবন লাভ (LIC jeevan Labh) ৷ এখানে প্রতি মাসে মাত্র ২৩৩ টাকা জমা করে সহজেই ১৭ লক্ষ টাকা পেয়ে যাবেন ৷ সমস্ত শ্রেণির মানুষের কথা মাথায় রেখে এলআইসি-র তরফে বিভিন্ন প্ল্যান তৈরি করা হয়েছে ৷
এলআইসি জীবন লাভ স্কিম একটি নন লিঙ্কড পলিসি ৷ এর জেরে শেয়ার মার্কেটের সঙ্গে এর সম্পর্ক নেই ৷ এই স্কিমে আপনার টাকা পুরোপরি সুরক্ষিত থাকবে ৷ এটি একটি লিমিটেড প্রিমিয়াম প্ল্যান ৷ সংস্থার তরফে এই প্ল্যান সন্তানদের বিয়ে, পড়াশোনা ও প্রোপার্টি কেনার ক্ষেত্রে গ্রাহকদের আর্থিক সুবিধা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে ৷
advertisement
>> এই পলিসি ৮ থেকে ৫৯ বছরের ব্যক্তিরা নিতে পারবেন
advertisement
>> ১৬ থেকে ২৫ বছরের জন্য পলিসির টার্ম নেওয়া যেতে পারে
>> কমপক্ষে ২ লক্ষ টাকার সাম অ্যাসিউর্ড নিতে হবে
>> সর্বোচ্চ কোনও লিমিট নেই
>> ৩ বছর পর্যন্ত প্রিমিয়াম দেওয়ার পর লোন নেওয়ার সুবিধা মিলবে
>> প্রিমিয়ামে ট্যাক্স ছাড় মিলবে
advertisement
>> পলিসি হোল্ডারের মৃত্যু হলে নমিনি পেয়ে যাবেন বিমার টাকা ও বোনাস
পলিসি হোল্ডারের মৃত্যু হলে এবং মৃত্যুর সময় পর্যন্ত সমস্ত প্রিমিয়াম দেওয়া থাকলে তাহলে নমিনি বিমার টাকা, সিম্পল রিভার্সনরি বোনাস ও ফাইনাল অ্যাডিসন বোনাস (যদি কিছু থাকে) দেওয়া হবে ৷
দেখে নিন কীভাবে পেয়ে যাবেন ১৭ লক্ষ টাকা- কোনও ব্যক্তি ২৩ বছর বয়সে ১৬ বছরের টার্ম প্ল্যান নিলে এবং ১০ লক্ষ টাকার সাম অ্যাসিউর্ড অপশন নিলে তাহলে তাঁকে ১০ বছর পর্যন্ত প্রতিদিন ২৩৩ টাকা দিতে হবে ৷ অর্থাৎ মোট ৮৫৫১০৭ টাকা দিতে হবে ৷ ম্যাচিউরিটির সময় অর্থাৎ ৩৯ বছর বয়সে তিনি পেয়ে যাবেন ১৭,১৩,০০০ টাকা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মাত্র ২৩৩ টাকায় LIC-র এই পলিসি নিলে পেয়ে যাবেন ১৭ লক্ষের বেশি টাকা!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement