advertisement

এই ক্রেডিট কার্ড থেকে বিনামূল্যে পেয়ে যাবেন ৫০ লিটার পেট্রোল-ডিজেল

Last Updated:

জেনে নিন কার্ডের বিশেষ কিছু ফিচার্স-

#নয়াদিল্লি: প্রায় এক মাসের কাছাকাছি পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হলেও এখনও আকাশছোঁয়া জ্বালানির দাম ৷ তবে এরই মধ্যে স্বস্তির বার্তা নিয়ে হাজির ইন্ডিয়ান অয়েল এইচডিএফসি ব্যাঙ্ক ক্রেডিট কার্ড (IndianOil HDFC Bank Credit Card) ৷
ফুয়েল পয়েন্টস রিডিম করে পেতে পারেন বার্ষিক ৫০ লিটার পর্যন্ত তেল
এই ক্রেডিট কার্ডের মাধ্যমে গ্রাহকরা আইওসিএল আউটলেটে ফুয়েল পয়েন্ট নামে রিওয়ার্ড পয়েন্টস পেতে পারেন ৷ এই কার্ডের মাধ্যমে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে পেমেন্ট করলে আপনার বিলের ৫ শতাংশ ফুয়েল পয়েন্ট হিসেবে পাবেন ৷ ফুয়েল পয়েন্টস রিডিম করে গ্রাহকরা বার্ষিক ৫০ লিটার পর্যন্ত ফুয়েল পেতে পারেন ৷
advertisement
advertisement
কার্ডের বিশেষ কিছু ফিচার্স-
১. এই কার্ডের মাধ্যমে ফুয়েল কিনলে যত টারা খরচা হবে তার ৫ শতাংশ ফুয়েল পয়েন্ট হিসেবে পেয়ে যাবেন ৷ ইন্ডিয়ান অয়েলের আউটলেটে প্রথম ৬ মাসে আপনি সর্বোচ্চ ৫০ ফুয়েল পয়েন্টস পেতে পারেন ৷ ৬ মাস পর অধিকতম ১৫০ ফুয়েল পয়েন্টস পেতে পারেন ৷
advertisement
২. এই কার্ডের মাধ্যমে গ্রসারি ও বিল পেমেন্ট করলে মিলবে ৫ শতাংশ ফুয়েল পয়েন্টস ৷ এই দুটি ক্যাটাগরিতে আপনি অধিকতম ১০০ ফুয়েল পয়েন্ট পেতে পারেন ৷
৩. অন্যান্য ক্যাটাগরিতে আপনি ১৫০ টাকা খরচ করে ১ ফুয়েল পয়েন্ট পেতে পারেন ৷
দিতে হবে না ১ শতাংশ ফুয়েল সরচার্জ
পেট্রোল পাম্পে কমপক্ষে ৪০০ টাকার ফুয়েল কিনলে এবং এই কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ১ শতাংশ ফুয়েল সরচার্জ দিতে হবে না ৷ একটি বিলিং সাইকেলে অধিকতম ২৫০ টাকার ফুয়েল সরচার্জ ছাড় পাওয়া যেতে পারে ৷
advertisement
কার্ডের বার্ষিক ফি বছরে ৫০০ টাকা-
কার্ডের জয়েনিং এবং রিনিউওয়াল মেম্বারশিপ ফি ৫০০ টাকা ৷ এই ক্রেডিট কার্ড পাওয়ার জন্য আপনি এইচডিএফসি ব্যাঙ্কের ওয়েবসাইটে hdfcbank.com আবেদন করতে পারবেন ৷ এছাড়া নিকটবর্তী ব্রাঞ্চে গিয়েও কার্ডের জন্য আবেদন করা যেতে পারে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এই ক্রেডিট কার্ড থেকে বিনামূল্যে পেয়ে যাবেন ৫০ লিটার পেট্রোল-ডিজেল
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement