advertisement

NPCI এর বিশেষ সুবিধা! ইন্টারনেট ছাড়াও করতে পারবেন UPI Payments, দেখে নিন কীভাবে....

Last Updated:

NPCI পরিষেবার মাধ্যমে কীভাবে পাঠাবেন টাকা ?

#নয়াদিল্লি: গত কয়েক বছরে ডিজিটাল পেমেন্টে (Digital Payments) মানুষকে লাগাতার উৎসাহিত করে চলেছে কেন্দ্র সরকার ৷ করোনা সঙ্কটের সময় ডিজিটাল পেমেন্টের প্রবণতা আরও বেড়েছে গোটা দেশে ৷ এর জেরে বেড়েছে ইউপিআই ট্রানজাকশনও ৷ যে কোনও ধরনের ডিজিটাল পেমেন্টের জন্য ইন্টারনেট পরিষেবা থাকা বাধ্যতামূলক ৷ তবে এখনও দেশের বিভিন্ন জায়গায় ইন্টারনেট পরিষেবা পৌঁছয়নি ৷ কিন্তু জানেন কী ইন্টারনেট ছাড়াও ইউপিআই পেমেন্টস (UPI transactions without Internet) করতে পারবেন ৷
ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) অনুযায়ী, ইন্টারনেট ছাড়াও ফোন থেকে ইউপিআই পেমেন্ট (UPI Payment) করতে পারবেন ৷ ইন্টারনেট না থাকলে এনপিসিআই-এর *99# সুবিধার মাধ্যমে ইউপিআই পেমেন্ট করতে পারবেন ৷ শুধু তাই নয়, স্মার্টফোনের পাশাপাশি বেসিক কিপ্যাড ফোনের মাধ্যমে ইউপিআই পেমেন্টস করতে পারবেন ৷
advertisement
advertisement
কী এই এনপিসিআই-এর *99# সুবিধা?
এনপিসিআই-এর *99# সুবিধা USSD-র ভিত্তিক মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা ৷ নভেম্বর ২০১২ সালে এই পরিষেবা চালু করা হয়েছিল ৷ শুরুর দিকে এই পরিষেবা বিএসএনএল ও এমটিএনএল ব্যবহারকারীদের জন্য উপলব্ধ ছিল ৷ *99# এর মাধ্যমে ইউপিআই পেমেন্টের জন্য আপনার ফোন নম্বরের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক থাকা জরুরি ৷ এছাড়া ব্যাঙ্কে লিঙ্ক করা ফোন নম্বর থেকে পেমেন্ট অ্যাপে রেজিস্ট্রেশন করাতে হবে ৷
advertisement
NPCI পরিষেবার মাধ্যমে কীভাবে পাঠাবেন টাকা ?
  • প্রথমে ফোনের ডায়েল প্যাড থেকে *99# টাইপ করার পর কল বটন টিপতে হবে
  • এবার নিউ মেনুতে পৌঁছে যাবেন ৷ এখান থেকে মিলবে ৭টি অপশন
  • মেনুতে Send Money, Receive Money, Check Balance, My Profile, Pending Requests, Transactions ও UPI PIN অ
advertisement
শন মিলবে
  • আপনার যদি কেবল টাকা পাঠানোর হয় তাহলে ডায়েল প্যাড থেকে ১ নম্বর টিপে Send Money অপশন সিলেক্ট করতে হবে
  • এরপর ফোন নম্বর, ইউপিআই আইডি, অ্যাকাউন্ট নম্বর ও আইএফএসসি কোড ব্যবহার করে টাকা পাঠাতে পারবেন
  • এরপর অ্যামাউন্ট লিখে এবং ট্রানজাকশনের জন্য ৪ বা ৬ ডিজিটের UPI PIN এন্টার করে ‘send’ টিপতে হবে
  • advertisement
    Click here to add News18 as your preferred news source on Google.
    ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
    view comments
    বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
    NPCI এর বিশেষ সুবিধা! ইন্টারনেট ছাড়াও করতে পারবেন UPI Payments, দেখে নিন কীভাবে....
    Next Article
    advertisement
    'এবার যদি পার্টি টিকিট দেয়...', ভোটে প্রার্থী হওয়া নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের
    'এবার যদি পার্টি টিকিট দেয়...', ভোটে প্রার্থী হওয়া নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের
    • ভোটে প্রার্থী হওয়া নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের!

    • 'এবার যদি পার্টি টিকিট দেয়...' : দিলীপ

    • কুণালের কটাক্ষের পাল্টা তীব্র জবাব!

    VIEW MORE
    advertisement
    ফরচুন কুকি
    ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
    fortune cookie
    advertisement