advertisement

Tips and Tricks: ডেবিট কার্ডের মাধ্যমেও ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট সম্ভব, জানুন কী ভাবে

Last Updated:

Credit Card Bill Payment: ক্রেডিট কার্ডের বিল পেমেন্টের সময় পেটিএম, মোবিকুইক এবং ক্রেডের মতো অ্যাপে পেমেন্ট মোডে ডেবিট কার্ডেরও অপশনও থাকে ৷

Representative Image
Representative Image
নয়াদিল্লি: ব্যাঙ্কিং অ্যাপ এবং ক্রেডিট কার্ড সংস্থার অ্যাপগুলির পাশাপাশি বাজারে ক্রেড (CRED), পেটিএম (Paytm), মোবিকুইক (Mobikwik), ফোনপে (Phonepe), অ্যামাজন (Amazon)-এর মতো আরও একাধিক থার্ড পার্টি অ্যাপ রয়েছে, যার মাধ্যমে আপনি আপনার ক্রেডিট কার্ডের বিল (Credit Card Bill) পেমেন্ট করতে পারবেন ৷ সাধারণত ক্রেডিট কার্ডের বিল পেমেন্টের জন্য নেটব্যাঙ্কিং বা ইউপিআই-এর মতো পেমেন্ট মোডগুলি ব্যবহার করা হয়ে থাকে ৷ এখানে আলোচনা করা হচ্ছে, কী ভাবে ডেবিট কার্ডের মাধ্যমে আপনি ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করতে পারবেন ৷
ক্রেডিট কার্ডের বিল পেমেন্টের সময় পেটিএম, মোবিকুইক এবং ক্রেডের মতো অ্যাপগুলির পেমেন্ট মোডে ডেবিট কার্ডেরও অপশনও থাকে ৷
পেটিএম অ্যাপে এই ভাবে করুন ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট
১. সবচেয়ে প্রথমে Paytm অ্যাপকে আপডেট করুন
advertisement
২. Paytm অ্যাপ ওপেন করে All Service-এ ক্লিক করুন
৩. এর পর Monthly Bills-এ ক্লিক করে বাঁ দিকে Recharge and Pay Bills-এ ক্লিক করুন ৷ সেখানে আপনাকে Pay Credit Card Bill-এর অপশন দেখাবে ৷ হোম পেজে Recharge & Bill Payments বিভাগে Pay Credit Card Bill অপশন দেখায় ৷ অ্যাপে সার্চ করলেও Pay Credit Card Bill-এর অপশন পেয়ে যাবেন ৷
advertisement
৪. যদি আপনি প্রথমবার কোনও ক্রেডিট কার্ডের পেমেন্ট করতে চান, তাহলে Add Credit Card-এ ক্লিক করুন ৷ এরপর সেখানে কার্ড নম্বর দিয়ে Proceed-এ ক্লিক করুন ৷ যদি আগের থেকেই আপনার ক্রেডিট কার্ড সেভ থাকে, তাহলে তার উপরে ক্লিক করুন ৷
৫. এবার সেখানে টাকার অ্যামাউন্ট দিয়ে Proceed-এ ক্লিক করুন ৷
advertisement
৬. পেমেন্ট মোড সিলেক্ট করুন ৷ এরপর পেমেন্টের ধরন হিসেবে ইউপিআই, নেটব্যাঙ্কিং, পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক এবং পেটিএম ওয়ালেটের পাশাপাশি ডেবিট কার্ড অপশন বেছে নিয়েও পেমেন্ট করতে পারেন ৷
Mobikwik-এর মাধ্যমে করুন ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট
১. Mobikwik অ্যাপ ওপেন করে Recharge & Pay Bills-এ ক্লিক করুন
২. এরপর আপনাকে ক্রেডিট কার্ড অপশন দেখাবে
advertisement
৩.যদি আপনি প্রথমবার কোনও কার্ডের পেমেন্ট করতে চান, তাহলে Pay Bill For Other Credit Card-এ ক্লিক করুন ৷ এরপর কার্ড নম্বর দিয়ে অ্যামাউন্ট দিন ৷
৪. এবার পেমেন্ট মোড সিলেক্ট করুন ৷ এরপর মোবিকুইক ওয়ালেট ব্যালেন্স, ইউপিআই-এর পাশাপাশি ডেবিট কার্ডের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন ৷
CRED অ্যাপের মাধ্যমে পেমেন্ট
advertisement
নেটব্যাঙ্কিং ও ইউপিআই-এর মাধ্যমে ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট সম্ভব ৷ পাশাপাশি এক লক্ষ টাকার উপরে পেমেন্ট করতে হলে নেটব্যাঙ্কিং ও ইউপিআই-এর পাশাপাশি ডেবিট কার্ডের অপশনও থাকে এখানে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Tips and Tricks: ডেবিট কার্ডের মাধ্যমেও ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট সম্ভব, জানুন কী ভাবে
Next Article
advertisement
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
  • সেজ্জিল ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি দুই-ধাপের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

  • এটি মিডিয়াম-রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যা প্রায় ২ হাজার কিলোমিটার উচ্চতায় ওড়ে

  • ডান্সিং মিসাইল’ নামটি এসেছে তার উচ্চতায় দিক পরিবর্তনের ক্ষমতার জন্য

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement