advertisement

এইভাবে মাত্র ৭৫ টাকা বিনিয়োগ করে অতি অল্প সময়ে হতে পারেন ৩৩ লাখ টাকার মালিক

Last Updated:

এইভাবে মাত্র ৭৫ টাকা বিনিয়োগ করে অতি অল্প সময়ে ৩৩ লাখ টাকার মালিক হতে পারেন

#নয়াদিল্লি: বিনিয়োগ বলতে দৈনিক ৭৫ টাকা আর ২০ বছরের মধ্যে ৩৩ লাখ টাকার মালিক হতে পারেন ৷ না, না কোনও চটকদার চিটফান্ডের দু’নম্বরি টাকা লুঠ করার স্কিম নয় বরং বিশ্বস্ত বাজার বিনিয়োগের আদ৪শ ফর্মুলা ৷ এমনটাই বলছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা ৷
ভারতীয় শেয়ার মার্কেট বরাবরই বিনিয়োগের স্থিতু এবং বিশ্বস্ত জায়গা ৷ দশ বছরেরও বেশি সময় ধরে বিনিয়োগ করা অর্থের স্থিতু রিটার্ন দিয়েছে ইন্ডিয়ান স্টক মার্কেট ৷ অন্যান্য ক্ষেত্রের তুলনায় গত এক দশকে শেয়ার মার্কেট থেকে দ্বিতীয় সর্বোচ্চ লাভ করেছে ভারতীয় অর্থনীতি ৷
এই শেয়ার মার্কেটেই যদি আপনি প্রতিদিন ছোট ছোট বিনিয়োগ করেন তাহলে ভবিষ্যতে বড়সড় টাকা রিটার্ন পেতে পারেন আপনি ৷ শেয়ার মার্কেটেই দৈনিক ৭৫ টাকা করে বিনিয়োগ করে আগামী ২০ বছরেরই ৩৩ লাখ টাকার মালিক হতে পারেন আপনি ৷
advertisement
advertisement
ব্যাঙ্কের সুদের হার ক্রমাগত কমছে ৷ স্বল্প সঞ্চয় বিভিন্ন প্রকল্পে সুদের হার গত ছয় মাসের মধ্যে দু’বার কমানো হয়েছে ৷ এমতাবস্থায় শুধু শেয়ার মার্কেটই নয় ইকুইটি মিউচুয়াল ফাণ্ডে বিনিয়োগও সুরক্ষিত ৷ ধরুন আপনার বয়স ২৪ বছর ৷ মাসে আপনার আয় ২০ হাজার টাকা ৷ সেক্ষেত্রে আপনার পক্ষে প্রতিদিন ৭৫ টাকা বিনিয়োগ করা কোনও বড় ব্যাপার নয় ৷
advertisement
যদি আপনি প্রতিদিন ৭৫ টাকা করে জমান তবে মাসে মোট ২২৫০ টাকা জমবে ৷ এইভাবেই ২০ বছরে বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৫.৪০ লাখ টাকা ৷
তবে টাকা লগ্নির আগে একটি ভাল মিউচুয়াল ফাণ্ড স্কিম খুঁজে বের করতে হবে ৷ একটি ভাল মিউচুয়াল ফাণ্ড স্কিম থেকে বছরে ১৫ শতাংশেরও বেশি রিটার্ন পাওয়া সম্ভব ৷
advertisement
এবার ধরে নেওয়া যাক, আপনি ১৫ শতাংশ রিটার্ন পাওয়া যাবে এমন ফাণ্ডে বিনিয়োগ করেছেন ৷ তাহলে কি আপনার প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা ২০ বছরে ৯ লাখ টাকায় দাঁড়াবে? না আপনার মোট প্রাপ্ত টাকার পরিমাণ হবে ৩৩ লাখেরও বেশি ৷
কি ভাবছেন? কোন অঙ্কে এমন রিটার্ন পাওয়া সম্ভব! তাহলে শুনুন, এ সবই হল কম্পাউন্ড ইন্টারেস্টের খেলা ৷ ১৫ শতাংশ হারে ২০ বছরের ৫.৪০ লাখ টাকা বিনিয়োগ করে কম্পাউন্ড রেটে প্রাপ্ত টাকার পরিমাণ দাঁড়াবে ৩৩,৬৮,৭৮৯ ৷
advertisement
তাহলে আর দেরি কেন ৷ আজ থেকেই ভবিষ্যতের জন্য ইনভেস্ট করতে শুরু করুন ৷ যত শীঘ্র শুরু করবেন, প্রাপ্তির পরিমাণ তত বাড়বে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এইভাবে মাত্র ৭৫ টাকা বিনিয়োগ করে অতি অল্প সময়ে হতে পারেন ৩৩ লাখ টাকার মালিক
Next Article
advertisement
হাসপাতালের বিল ছুঁয়েছে ১.৫ কোটি টাকা! ৪ বছর পার...কেন স্ত্রীকে বাড়ি নিয়ে যাননি স্বামী? মামলা দায়ের হাইকোর্টে
হাসপাতালের বিল ছুঁয়েছে ১.৫ কোটি টাকা! ৪ বছর পার...কেন স্ত্রীকে বাড়ি নিয়ে যাননি স্বামী?
  • কলকাতা হাইকোর্টে স্বামীর ভূমিকা নিয়ে অসন্তোষ, স্ত্রী প্রায় সাড়ে চার বছর ধরে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন.

  • বিচারপতি কৃষ্ণ রাও মহিলাকে সরকারি হাসপাতালে স্থানান্তর ও শারীরিক মূল্যায়নের নির্দেশ দিয়েছেন.

  • চিকিৎসা রিপোর্ট দুই সপ্তাহের মধ্যে জমা দিতে হবে, মামলার পরবর্তী শুনানি ৩০ মার্চ.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement