advertisement

অনলাইন গেমিং-এর উপরও কি কর? জানুন GST কাউন্সিলের বৈঠকে কী সিদ্ধান্ত হল

Last Updated:

বেশ কিছু রিপোর্টে প্রকাশ হয়েছিল, মন্ত্রীদের নিয়ে গঠিত কমিটি এ বিষয়ে রিপোর্টও দিয়েছে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#নয়া দিল্লি: ৪৮ তম জিএসটি কাউন্সিলের বৈঠক আজ শেষ হয়েছে। এই বৈঠকে সবথেকে স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ। কারণ, নতুন করে কোনও কিছুতেই কর চাপানো হয়নি। বেশ কিছুদিন ধরেই জল্পনা ছিল যে অনলাইন গেমিং, ক্যাসিনো-তে কর চাপানো হতে পারে।
বেশ কিছু রিপোর্টে প্রকাশ হয়েছিল, মন্ত্রীদের নিয়ে গঠিত কমিটি এ বিষয়ে রিপোর্টও দিয়েছে। কিন্তু তাৎপর্যপূর্ণ ভবে নতুন করে কোনও কিছুতে কর চাপানো হয়নি। সরকারের তরফ থেকে বলা হয়েছে, জিএসটি বৈঠকে সময় অত্যন্ত কম ছিল। ১৫টি আলোচ্য বিষয়ের মধ্যে মাত্র ৮টি বিষয়ে আলোচনা হয়েছে। এমনকী মন্ত্রীদের কমিটির রিপোর্টও জিএসটি-র সকল সদস্যদের কাছে দেওয়া যায়নি।
advertisement
এদিনের বৈঠকে খোসাযুক্ত ডালে উপর থেকে জিএসটি বাতিলের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এখন পর্যন্ত খোসাযুক্ত ডালে উপর ৫ শতাংশ হারে জিএসটি ধার্য ছিল, কিন্তু এখন তা শূন্য নামিয়ে আনা হয়েছে। এর সঙ্গে ইথাইল অ্যালকোহলের উপরেও কমিয়ে দেওয়া হয়েছিল। আগে ১৮ শতাংশ কর দিতে হত, এখন তা কমিয়ে ৫ শতাংশ করে দেওয়া হয়েছে।
advertisement
advertisement
অনলাইন গেমিং-এর ক্ষেত্রে কর চাপানো হবে এমন জল্পনা অনেকদিন ধরেই ছিল। এর পাশাপাশি পানমশলা, গুটখা, ক্যাসিনো-তেও কর চাপানো হতে পারে বলে বিভিন্ন রিপোর্টে শোনা যাচ্ছিল।
advertisement
কিন্তু জানা গিয়েছে, মিটিং-এ এ বিষয়ে কোনও কথাই ওঠেনি। ফলে আপাতত কোনও কর লাগু হচ্ছে না অনলাইন গেমিং-এর ক্ষেত্রে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
অনলাইন গেমিং-এর উপরও কি কর? জানুন GST কাউন্সিলের বৈঠকে কী সিদ্ধান্ত হল
Next Article
advertisement
Bratya Basu on Narendra Modi: তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
  • শনিবার ব্রিগেডের সভা থেকে রাজ্যের তৃণমূল সরকারকে নির্মম বলে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাল্টা প্রধানমন্ত্রীকে জবাব দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কেন্দ্রের বিজেপি-র নেতৃত্বাধীন সরকারকে নিরমা সরকার বলে কটাক্ষ করলেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement