advertisement

চলতি মাস থেকে বন্ধ হয়ে যেতে চলেছে এই পেনশন স্কিম, আর মাস গেলে মিলবে না ৫০০০ টাকা

Last Updated:

নয়া নিয়ম পয়লা অক্টোবর ২০২২ থেকে লাগু হতে চলেছে ৷

#নয়াদিল্লি: অটল পেনশন যোজনা সরকারের অত্যন্ত জনপ্রিয় একটি পেনশন স্কিম ৷ এই যোজনায় বিনিয়োগকারীরা ৫ হাজার টাকা পর্যন্ত পেনশন পেয়ে থাকেন প্রতি মাসে ৷ তবে চলতি মাস থেকে এই যোজনায় বড়সড় বদল হতে চলেছে ৷ নয়া নিয়ম অনুযায়ী, এবার থেকে ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন যে ব্যক্তিরা তাঁরা আর এই যোজনার সুবিধা পাবেন না ৷
নয়া নিয়ম পয়লা অক্টোবর ২০২২ থেকে লাগু হতে চলেছে ৷ করদাতাদের কাছে এখনও অটল পেনশন যোজনার সুবিধা নেওয়ার সুযোগ রয়েছে ৷ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করদাতা হলেও বিনিয়োগ করা যাবে ৷ বর্তমান নিয়ম অনুযায়ী, ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত যে কোনও ভারতীয় নাগরিক এই পেনশন যোজনার সঙ্গে যে কেউ যুক্ত হতে পারেন ৷
advertisement
advertisement
এই যোজনা মূলত দেশের অসংগঠিত শ্রমিকদের জন্য শুরু করা হয়েছিল ৷ APY অনুযায়ী, ন্যূনতম পেনশনের গ্যারেন্টি দেওয়া হয়ে থাকে৷ এই যোজনায় ১০০০,২০০০, ৩০০০, ৪০০০ ও ৫০০০ টাকা পর্যন্ত পেনশন পাওয়ার সুবিধা রয়েছে ৷ যে হিসেবে গ্রাহকরা এই যোজনার প্রিমিয়াম দেবেন সেই হিসেবে পেনশন পাবেন ৷
advertisement
অটল পেনশন যোজনা অর্থবর্ষ ২০১৫-১৬ সালে শুর করা হয়েছিল ৷ এই যোজনা বিশেষ করে সেই সমস্ত ব্যক্তিদের জন্য শুরু করা হয়েছিল যাঁরা সরকারি পেনশনের সুবিধা আওতার মধ্যে পড়েন না ৷ মাত্র ৬ বছরে এই যোজনার সঙ্গে ৪ কোটি মানুষ যুক্ত হয়ে গিয়েছেন ৷ কেবল গত অর্থবর্ষেই ৯৯ লক্ষ মানুষ এই যোজনার সঙ্গে যুক্ত হয়েছেন ৷
advertisement
পেনশন ফান্ড রেগুলেটারি অ্যান্ড ডেভেলপমেন্ট অথোরিটি অনুযায়ী, আর্থিক বছর ২০২২ এর শেষে এই যোজনায় ৪.০১ কোটি মানুষ বিনিয়োগ করেছেন ৷ বিনিয়োগের টাকা এবং আপনার বয়সের উপর নির্ভর করবে ম্যাচিউরিটির পর আপনি কত টাকা পেনশন পাবেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
চলতি মাস থেকে বন্ধ হয়ে যেতে চলেছে এই পেনশন স্কিম, আর মাস গেলে মিলবে না ৫০০০ টাকা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement