advertisement

PM Kisan : শীঘ্রই অ্যাকাউন্টে আসতে চলেছে টাকা, বাড়িতে বসেই চেক করে নিন Status

Last Updated:

PM Kisan: মোবাইল থেকেও e-KYC করতে পারবেন ৷ e-KYC ছাড়া মিলবে না আগামী কিস্তির টাকা ৷

#নয়াদিল্লি: ৯ দিন পর কৃষকদের বড় উপহার দেওয়ার উদ্দেশ্যে মোদি সরকার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (Pradhan Mantri Kisan Samman Nidhi) ১১ তম কিস্তি জারি করতে পারে ৷ এপ্রিলের প্রথম সপ্তাহে কৃষকদের অ্যাকাউন্টে ২০০০ টাকা ক্রেডিট হতে পারে ৷ এখনও পর্যন্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশম কিস্তির টাকা চলে এসেছে ৷
গত বছর পিএম কিষান যোজনায় (PM Kisan Scheme) বড়সড় বদল করেছিল সরকার ৷ নতুন নিয়ম অনুযায়ী ১১ তম কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকদের e-KYC করা বাধ্যতামূলক করা হয়েছে ৷ এই কাজটি কৃষকদের ৩১ মার্চের ২০২২ এর আগে করতে হবে ৷ মোবাইল থেকেও e-KYC করতে পারবেন ৷ e-KYC ছাড়া মিলবে না আগামী কিস্তির টাকা ৷
advertisement
advertisement
সরকার দেবে ৬০০০ টাকা-
মোদি সরকার দেশের কৃষকদের অ্যাকাউন্টে বছরে ৬০০০ টাকা ট্রান্সফার করে থাকে ৷ তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে দেওয়া হয় ৷
কীভাবে করবেন e-KYC
  • এর জন্য পিএম কিষান পোর্টালে https://pmkisan.gov.in/ যেতে হবে
  • এখানে ফার্মার কর্ণারে (Farmers corner) সবার প্রথমে e-KYC-র লিঙ্ক দেখা যাবে
  • লিঙ্কে ক্লিক করতেই আধার নম্বর দিতে হবে
  • আধার নম্বর ও ইমেজ কোড দিয়ে সার্চ বটনে ক্লিক করতে হবে
  • এরপর আধারের সঙ্গে লিঙ্কড মোবাইল নম্বর দিতে হবে
  • ফোনে আসা ওটিপি দিতেই e-KYC পুরো হয় যাবে
  • e-KYC করতে কোনও সমস্যা হলে যোগাযোগ করুন আধার সেবা কেন্দ্রের সঙ্গে
advertisement
এই ভাবে চেক করুন স্টেটাস
  • প্রথমে পিএম কিষানের ওয়েবসাইটে https://pmkisan.gov.in/ যেতে হবে
  • এখানে ডান দিকে Farmers Corner অপশন মিলবে
  • Farmers Corner এ গিয়ে Beneficiary Status অপশনে ক্লিক করতেই নয়া পেজ খুলে যাবে
  • নতুন পেজে আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা মোবাইল নম্বর যে কোনও একটি অপশন সিলেক্ট করতে হবে ৷ তিনটির মধ্যে যে কোনও একটি বিকল্পের মাধ্যমে চেক করতে পারবেন আপনার অ্যাকাউন্টে টাকা এসেছে কিনা
  • যে অপশন সিলেক্ট করবেন তার নম্বর দিয়ে Get Data-তে ক্লিক করতে হবে
  • এখানে ক্লিক করতেই সমস্ত ট্রানজাকশনের তথ্য পেয়ে যাবেন
  • FTO is generated and Payment confirmation is pending লেখা থাকার মানে আপনার অ্যামাউন্ট প্রসেস হচ্ছে
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan : শীঘ্রই অ্যাকাউন্টে আসতে চলেছে টাকা, বাড়িতে বসেই চেক করে নিন Status
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement