advertisement

Union Budget 2026: শিক্ষায় স্বাগত AI, ভোটের আগে জেলায় জেলায় মেয়েদের হোস্টেল! ২০২৬ বাজেট দেখে নিন

Last Updated:

নির্মলা সীতারমণ ২০২৬-২৭ বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, মহাকাশ, পর্যটন, ডিজিটাল দক্ষতা, এআই, কর্মসংস্থান ও নারীদের জন্য হোস্টেল নির্মাণের ঘোষণা করলেন; দীর্ঘমেয়াদি উন্নয়নে জোর। বিশদে জানুন।

২০২৬-২৭ বাজেট: শিক্ষা-স্বাস্থ্য ও প্রযুক্তিতে নতুন দিশা
২০২৬-২৭ বাজেট: শিক্ষা-স্বাস্থ্য ও প্রযুক্তিতে নতুন দিশা
ভারতের কেন্দ্রীয় বাজেট বা Union Budget হল একটি বার্ষিক আর্থিক দলিল, যা আগামী অর্থবছর সরকারের আয়-ব্যয়, কর ও বিনিয়োগের পরিকল্পনা নির্ধারণ করে। ২০২৬-২৭ সালের বাজেট ১ ফেব্রুয়ারি ২০২৬ সংসদে নবম বার বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ।
শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে পরিকাঠামো জোরদার করতে বাজেটে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। দেশে ৫টা ইউনিভার্সিটি টাউনশিপ গড়ে উঠবে। মহাকাশ গবেষণা ও ইতিহাস গবেষণায় জোর দেওয়া হয়েছে। সেই সঙ্গে পর্যটনে গাইড প্রশিক্ষণেও যত্নবান হওয়ার কথা বলা হল ২০২৬ কেন্দ্রীয় বাজেটে।
advertisement
advertisement
দেশের বিভিন্ন প্রান্তে চিকিৎসা পরিষেবা ও মেডিক্যাল টুরিজম বাড়াতে পাঁচটি রিজিওনাল মেডিক্যাল হাব গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, আয়ুর্বেদ শিক্ষার প্রসার ও গবেষণাকে শক্তিশালী করতে তিনটি নতুন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ স্থাপনের ঘোষণা করা হয়েছে। গুজরাটের জামনগরে অবস্থিত হু গ্লোবাল মেডিসিন সেন্টারের পরিকাঠামোও উন্নত করা হবে বলে জানানো হয়েছে।
advertisement
ডিজিটাল ও সৃজনশীল দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশে এভিজিসি কনটেন্ট ক্রিয়েটর ল্যাব স্থাপনের প্রস্তাব রাখা হয়েছে, যা অ্যানিমেশন, ভিজুয়াল ইফেক্টস, গেমিং ও কমিক্স খাতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ বাড়াবে। শিক্ষাক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণায় জানানো হয়েছে, দেশের পূর্বাঞ্চলে একটি নতুন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন স্থাপন করা হবে, যা ওই অঞ্চলের ডিজাইন শিক্ষা ও শিল্পোন্নয়নে নতুন গতি আনবে।
advertisement
দেশে একাধিক কর্মসংস্থান তৈরির লক্ষ্য এই বাজেটে জানানো হয়। সেই সঙ্গে এআই প্রযুক্তির ব্যবহার বাড়ানোর দিকেও জোর দেওয়া হয়েছে। মেয়েদের জন্য দেশের প্রতিটা জেলায় একটা করে  হোস্টেল তৈরি হবে বলে জানালেন সীতারমণ।
বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, উচ্চ মূল্যস্ফীতি, আয়-ব্যয়ের ভারসাম্য রক্ষা ও স্থিতিশীল বর্ধনের প্রয়োজন — এসবই বাজেটের মূল চ্যালেঞ্জ। অর্থ-জীবন বিশ্লেষকরা মনে করেন, বাজেট ২০২৬-২৭ শুধুমাত্র কর-ছাড় বা স্বল্পমেয়াদি সুবিধা নয়, বরং দীর্ঘমেয়াদি বিকাশ, কর ব্যবস্থা সহজীকরণ ও নীতিগত নিশ্চিততার দিকে জোর দেবে।
advertisement
২০২৬-২৭ অর্থবছরের কেন্দ্রীয় বাজেটটি কেবল অর্থনৈতিক হিসেব-নিকেশ নয়, বরং ভারতের ভবিষ্যত উন্নয়ন পথের একটি নীতিগত মানচিত্র হিসেবে কাজ করবে। কর, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও প্রযুক্তি-নির্ভর ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন বর্তমান বাজেটের মূল আকর্ষণ হতে পারে, যা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2026: শিক্ষায় স্বাগত AI, ভোটের আগে জেলায় জেলায় মেয়েদের হোস্টেল! ২০২৬ বাজেট দেখে নিন
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement