advertisement

ট্যাক্স জমা দেওয়ার সময় কয়েকটি ভুল করা উচিত নয়, হতে পারে বড় ধরনের ক্ষতি, এক নজরে দেখে নিন সঠিক উপায়!

Last Updated:

সময়ের মধ্যে ট্যাক্স জমা করা অথবা ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করার সময় সকলেই কিছু না কিছু ভুল করে থাকে।

পার্সোনাল লোনের উপরে কর বাঁচানোর উপায় রয়েছে৷ প্রতীকী ছবি
পার্সোনাল লোনের উপরে কর বাঁচানোর উপায় রয়েছে৷ প্রতীকী ছবি
#নয়াদিল্লি: ট্যাক্স করার সময় অনেকেই কয়েকটি ভুল করে থাকে। ট্যাক্স সেভিংস বিনিয়োগ অথবা ট্যাক্স জমা করার সময় কয়েকটি বিষয়ের ওপর নজর দেওয়া দরকার। সময়ের মধ্যে ট্যাক্স জমা করা অথবা ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করার সময় সকলেই কিছু না কিছু ভুল করে থাকে। কিন্তু সেই সময়ে কয়েকটি বিষয়ে সাবধান হওয়ার প্রয়োজন রয়েছে। কারণ সেই সময় সতর্ক না হলে হয়ে যেতে পারে বিরাট ক্ষতি।
কোনও ব্যক্তি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ট্যাক্স জমা না দেয় তাহলে সেই ব্যক্তির মোট রাশির ওপরে সুদ দিতে হয়। এর ফলে সুদের পরিমাণ অনেকটাই বেড়ে যায়। ইনকাম ট্যাক্স জমা করার সময় এই ভুলটিও বেশি মাত্রায় হয়। যে আর্থিক বর্ষের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করা হচ্ছে তার বদলে অন্য আর্থিক বর্ষ বসিয়ে দেওয়া হয়। অনেকেই এই বিষয়টি গুলিয়ে ফেলে। তাই ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করার সময় এই বিষয়টির ওপর বিশেষ নজর দেওয়া দরকার। ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করার সময় এর ডেডলাইন মনে রাখা দরকার।শেষ তারিখের আগে এই কাজটি সেরে ফেলা উচিত।
advertisement
advertisement
ইনকাম ট্যাক্স জমা করার সময় সবথেকে বেশি যে ভুলটি হয়, সেটি হল ট্যাক্সপেয়াররা তাদের ইন্টারেস্ট ইনকাম দাখিল করতে ভুলে যায়। ইনকাম ট্যাক্স জমা করার সময় ট্যাক্সপেয়ারদের অতি অবশ্যই নিজেদের সেভিংস অ্যাকাউন্ট এবং ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট ইনকাম জমা করা দরকার। একবার যদি ট্যাক্সপেয়াররা তাদের ইন্টারেস্ট ইনকাম দাখিল করে তাহলে তারা ছাড় পাওয়ার জন্য এলিজেবল হবে। কিন্তু সবসময় মনে রাখা দরকার যে নির্দিষ্ট সময়ের মধ্যে ইনকাম ট্যাক্স জমা দেওয়া প্রয়োজন। এছাড়া ইনকাম ট্যাক্স জমা করার সময়, অনেক সময়ই ব্যাঙ্কের ডিটেলস ভুল দাখিল করা হয়। কিন্তু ইনকাম ট্যাক্স জমা করার সময়, সবসময় সঠিক এবং নির্ভুল ব্যাঙ্কের তথ্য জমা করতে হবে। নিজেদের ব্যাঙ্কের ডিটেলস যেন কোনও মতেই ভুল না হয় সেদিকে নজর দিতে হবে।
advertisement
ট্রেড স্মার্টের সিইও বিকাশ সিঙ্ঘানিয়া জানিয়েছেন যে, প্রায় বেশিরভাগ লোক ইনকাম ট্যাক্স জমা দেওয়ার সময় প্রথমেই ট্যাক্স সেভিং বিনিয়োগকে বেছে নেয়। কিন্তু এই উপায় অবলম্বন না করলে ছোট অঙ্কের হলেও, কিছুটা পরিমাণ টাকা বাঁচানো সম্ভব হয়। এই ছোট ছোট অঙ্ক জমেই একটি ভাল পরিমাণ টাকা আসা সম্ভব। এর জন্য ট্যাক্স জমা দেওয়ার নির্দিষ্ট সময়ের আগেই কিছু প্ল্যান করা প্রয়োজন।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ট্যাক্স জমা দেওয়ার সময় কয়েকটি ভুল করা উচিত নয়, হতে পারে বড় ধরনের ক্ষতি, এক নজরে দেখে নিন সঠিক উপায়!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement