জিও ও ফেসবুকের চুক্তি সংক্রান্ত ৫টি বড় তথ্য, জেনে নিন...
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
জিও ও ফেসবুক মিলে ডিজিটাল ইন্ডিয়ার মিশন সফল করতে চলেছে ৷
#মুম্বই: বিশ্বের সবচেয়ে বড় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক এবার দেশের সবচেয়ে বড় টেলিকম সংস্থা রিলায়েন্স জিও-র ৯.৯৯ শতাংশ মালিকানা কিনে নিল ৪৩৫৭৪ টাকায় ৷ এই চুক্তির বিষয়ে রিলায়েন্সের তরফে জানানো হয়েছে যে সংস্থার একটি ছোট অংশে কোনও টেক কম্পানির এটা সবচেয়ে বড় বিনিয়োগ ৷ ভারতের টেকনোলজি সেক্টরে এফডিআই অনুযায়ী এখনও পর্যন্ত এটা সবচেয়ে বড় বিনিয়োগ ৷
জিও ও ফেসবুকের চুক্তি নিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিজিটাল ইন্ডিয়া গড়ার স্বপ্নপূরণের চেষ্টা ৷ লং-টার্ম পার্টনার হিসেবে ফেসবুককে স্বাগত ৷ জিও ও ফেসবুক মিলে ডিজিটাল ইন্ডিয়ার মিশন সফল করতে চলেছে ৷
জিও-ফেসবুকের চুক্তির ৫টি বড় তথ্য :
advertisement
ফেসবুকের এই ইনভেস্টমেন্টের পর জিও প্ল্যাটফর্মের এন্টারপ্রাইজ ভ্যালু ৪.৬২ লক্ষ কোটি হয়ে গিয়েছে ৷
advertisement
জিও প্ল্যাটফর্মের ছোট অংশীদারের মধ্যে ফেসবুকের অংশীদারিত্ব সবচেয়ে বেশি ৷
এই চুক্তি আরআইএল-এর ঋণের বোঝা অনেকটাই কমাতে সাহায্য করবে ৷ পাশাপাশি জিও ও অন্য ব্যবসা সম্প্রসারণ করতে সাহায্য করবে ৷
এই চুক্তি দেশের সবচেয়ে বড় বেসরকারি সংস্থাকে মার্চ ২০২১ পর্যন্ত তাদের ঋণ জিরো করার লক্ষ পূরণে সাহায্য করবে ৷
JioMart platform এ রিটেল ব্যবসা বৃদ্ধির জন্য এই চুক্তি করা হয়েছে ৷ এর জেরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছোট ব্যবসায়ীদের সাহায্য মিলবে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Apr 22, 2020 10:35 AM IST











